আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

সম্প্রতি অনুষ্ঠিত জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী গত ৬ নভেম্বর, শুক্রবার নিউইর্য়কের কুইন্সের পিটি ডব্লিওর আইটি স্কুল  অফিস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ার এর সিইও শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং ড্রিষ্ট্রিক ২৪-এর সিটি কাউন্সিল প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিপিএল-এর সভাপতি সুমন খান, বিপিএল এর সিনিয়র সহ-সভাপতি তানভীর চৌধুরী (বাবু), ব্রুকলীন স্পোটিং ক্লাবের প্রেসিডেন্ট পরান চৌধুরী এবং ড্রিষ্ট্রিক ২৪ এর সিটি কাউন্সিল প্রার্থী এটর্নী সোমা সাইদ।


অনুষ্ঠানে ‘গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্ট’ জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর খেলার চ্যাম্পিয়ান দল টীম ব্লাস্টার ক্রিকেট ক্লাবের ওনার ও ক্যাপ্টেন  মাহমুদ আলবাবের নিকট ১,০০০ (এক হাজার) ডলার ও রানার্স আপ দল জ্যামাইকা বাংলাদেশ ইয়্যুথ ফোরাম (জেবিওয়াইএফ) ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ইমন খানের নিকট ৫০০ ডলার প্রাইজমানি হিসেবে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন জ্যামাইকা বাংলাদেশ ইয়্যুথ ফোরাম ক্রিকেট ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ গুলজার। সেরা বোলার মনোনীত হন টীম ব্লাস্টার ক্রিকেট ক্লাব-এর ফয়সাল।


অনুষ্ঠানে বিপিএল-এর পরিচালক অমিত চৌধুরী, আসমা খান, মো: জাসেম, পলাশ রয়, মিজানুর চৌধুরী, মোহাম্মদ আবদুল মালেক, সুজন ইসলাম, শরিফ হোসাইন, মানিক ইসলাম, মইনুর রহমান, মোহাম্মদ কবির টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বা

বধানে ছিলেন মেহেদী রিজন ও সুমন খান। নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।


টুর্নামেন্টের পাওয়ার্ড স্পন্সর ছিলো এটর্নি র‌্যান্ডি বি. সিগেল, গ্রান্ড স্পন্সর ডি.এইচ হোম কেয়ার। স্পন্সর ছিল- এটিএন্ডটি’র হিমু আমীন, পিটিডব্লিও’র পরিচালক ফারহানা আলম, বিগমো ফয়সাল হোসেন, ক্রিকেটার নাজিম উদ্দিন সাহাদী, গ্লাডিয়েটর ক্রিকেট টীমের স্বত্ত্বাধীকারী মারজান আলম, আল-প্রিন্ট এন্ড কম্পিউটার সেন্টার ও প্লে২৯ ডট কম এর রাশেদুল খান সোহাগ।

শেয়ার করুন

পাঠকের মতামত