আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পূজা উদ্বোধনে যাওয়ায় সাকিবকে হত্যার হুমকি দিলো সিলেটের যুবক

পূজা উদ্বোধনে যাওয়ায় সাকিবকে হত্যার হুমকি দিলো সিলেটের যুবক

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেয়া হয়।

সোমবার রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন ওই যুবক। ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেয়া হয়। তবে আইডির ওই যুবকের বাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার মইয়ারচর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক জানায়, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।'

এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলে- ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোরতো তারারে দেখা উচিত। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

এ সময় ওই যুবক সাকিব আল হাসান সেলফি তোলা নিয়ে ভক্তদের সাথে খারাপ আচরণ করার সমালোচনাও করে, এমনকি গালিগালাজ করে।

এদিকে রাতের ওই লাইভের পর সোমবার ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসে মহসিন তালুকদার নামের ওই যুবক। এসময় সে আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ ওই যুবককে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত