আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মাতৃভূমির মাটিতে সাকিবের শত উইকেটের রেকর্ড

মাতৃভূমির মাটিতে সাকিবের শত উইকেটের রেকর্ড

দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।

শুক্রবার ফতুল্লায় ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

সাকিবের টেস্ট অভিষেক দেশের মাটিতেই, ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। তবে প্রথম ৩ টেস্টে উইকেটের দেখা পাননি। ২০০৮ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে পেয়েছিলেন প্রথম উইকেটের দেখা।

দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেট ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে, আর্ম ডেলিভারিতে বোল্ড করেছিলেন এবি ডি ভিলিয়ার্সকে। সেই সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্টে করে ফেললেন উইকেটের সেঞ্চুরি।

উইকেটটি ছিল সব মিলিয়ে সাকিবের ১৪৩তম টেস্ট উইকেটে। বাংলাদেশের হয়ে একশ’ টেস্ট উইকেট আছেই আর কেবল মোহাম্মদ রফিকের (১০০)। দেশের বাইরেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাকিবের, ১২ টেস্টে ৪৩টি।

দেশের বাইরে ১৫ টেস্টে ৩৪ উইকেট রফিকের, ১৬ টেস্টে ২৮ উইকেট শাহাদাত হোসেনের।
sakib al hasan

শেয়ার করুন

পাঠকের মতামত