আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের কাছে হেরে অভিমানী ধোনির গলায় নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত

বাংলাদেশের কাছে হেরে অভিমানী ধোনির গলায় নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ৷ তিনি এগিয়ে আসছেন মাঠের ঠিক উল্টো দিকে সাংবাদিক সম্মেলন-কক্ষে৷ গ্যালারি তাঁকে সামনে আসতে দেখে উত্তাল হয়ে উঠল৷ ‘মওকা৷…৷ মওকা৷…৷ মওকা’৷ ম্লান হেসে ধোনি বলেই ফেললেন, ‘কী অবস্হা দেখুন! বিজ্ঞাপন বানালো স্টার স্পোর্টস৷ আর শুনতে হচ্ছে আমাকে! এটাই হয়ে থাকে৷’ আরও বোধহয় কিছু চমক অপেক্ষা করছিল৷ মাহির জন্য৷
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্ন করে ফেললেন৷ এই পরাজয়ের পর আপনি কি ভাবছেন একদিনের ম্যাচে অন্য অধিনায়ক আনা উচিত? ধোনি প্রথমে বুঝতে পারেননি৷ ভেবেছিলেন, সেই সংশ্লিষ্ট সাংবাদিক বোধহয় ভারতের৷ মাহি বলে ফেললেন, ‘আপনার যদি মনে এই রেজাল্টের জন্য আমি দায়ী তাহলে আমাকে সরিয়ে দিন৷ আসলে দেশের ক্রিকেটে যে কিছু খারাপের জন্য সবসময় আমাকেই দায়ী করা হয়ে থাকে৷ সব খারাপের মূলে আমি৷ বলছি, যদি ভারতীয় ক্রিকেটের ভাল কিছুর জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমি সরে যাব৷ আমার কোনও সমস্যা নেই৷ আমি অধিনায়ক থাকার জন্য পাগল নই৷ আমি ক্রিকেটার হিসেবে দলে খেলব৷ তাতেও আমার কোনও অসুবিধা নেই৷’ কী বলছেন মাহি! হ্যাঁ, ঠিক কথা, এভাবেই চমকে দিলেন সকলকে৷

সাংবাদিক সম্মেলন শেষে ভারতীয় ড্রেসিংরুমে ফেরার আগে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক শের-ই-বাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে একান্তে বলে দিলেন, ‘দেখুন, আমি অধিনায়ক থাকার জন্য পাগল নই৷ বোর্ড যদি মনে করে আমাকে সরিয়ে অন্য কাউকে আনবে, আমার কোনও সমস্যা নেই৷ আমার এতটুকু রাগ হবে না৷ আমার কষ্টও হবে না৷ আমি জানি আমি ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছি৷ আমার সেই সাফল্য তো কেউ কেড়ে নিতে পারবে না৷ অধিনায়ক না থাকলে আমার রাতের ঘুম হবে না তা কিন্তু নয়৷ দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় বলে মনে করি৷’ এ কোন ধোনিকে দেখছি! জিজ্ঞাসা করে ফেললাম৷ এত অভিমান? হাসছেন ধোনি৷ ‘না, না আমি একদম ঠিক কথাই বলছি৷ আমি অধিনায়ক যখন হয়েছি তখন আমি যেচে চাইনি৷ বোর্ড আমাকে নিজে থেকে অধিনায়ক করেছে৷ আমি কখনও চাইতে যাইনি৷ সুতরাং এখনও যা বলছি ভেবেই বলছি৷ আমাকে রেখে দেওয়ার কথাও বলব না৷ বোর্ড যদি মনে করে সরিয়ে দিতে পারে৷’
অভিমান হয়েছে মাহির? নেতৃত্ব ছাড়ার ইঙ্গিতটা কি মিরপুরেই দিয়ে দিলেন? খানিকটা তো বটেই৷ আসলে খারাপ কিছু ঘটলেই তাঁকে দায়ী করা হয়ে থাকে৷ তিনি জানেন বিলক্ষণ৷ ‘আমি তো সবসময় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে৷ তাই আমাকেই ফায়ার করা হয়৷ যদি আমাকে অন্য কারও জন্য গুলি খেতে হয় তাহলে খেতে রাজি৷ একদিকে ভাল আমি আমার সতীর্থদের চাপটা হালকা করে দিই৷ নিজে দায় নিয়ে থাকি৷’ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হেরে একদম নিজেকে বদলে ফেললেন? সাপোর্ট প্রসঙ্গে প্রশ্নও তাঁকে শুনতে হল৷ ধোনি জানিয়ে দিলেন, ‘দেখুন দুম করে কোনও একজনকে কোচ করে দেওয়ার মানে হয় না৷ সময় দিতে হয়৷ হঠাৎ কাউকে কোচ করে দিলে সেটা পরবর্তী ক্ষেত্রে ভাল হয় না দলের জন্য৷ সব দিক ভাবনা-চিন্তা করে কোচ করা উচিত বলে আমি মনে করি৷ এখন রবি শাস্ত্রী আছে খারাপ কী৷ ভালই তো৷ ইংল্যান্ডে নয়া সাপোর্ট স্টাফ আসার পরে আমরা খারাপ খেলিনি৷ বিশ্বকাপে এই সাপোর্ট স্টাফ নিয়ে সেমিফাইনাল খেলেছি৷ সুতরাং এই সাপোর্ট স্টাফ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই৷’
ধোনি জানিয়ে দিলেন, বাংলাদেশের বিরুদ্ধে হার মানে জীবন থেমে যাওয়া নয়৷ ‘এর আগে আমরা ২০০৭ সালে বিশ্বকাপে যখন হেরে ছিলাম তখন সবচেয়ে বেশি খারাপ লেগেছিল৷ এই হারে জীবন থেমে যাবে না৷ হতেই পারে এই রেজাল্ট৷ আমরা মরশুম শেষে কীভাবে খেলছি সেটাই বড় কথা৷ এবার লম্বা মরশুম গেছে৷ ক্লান্তিও একটা ফ্যাক্টর হতে পারে৷ নিশ্চয় আমরা শেষ ম্যাচটা ভাল ক্রিকেট খেলার জন্যই মাঠে নামব৷ উপভোগ করতে চাই৷’ সত্যি রবি-রাতে এক অন্য মাহিকে দেখল মিরপুর৷ এই মাঠ অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে৷ কী জানি ধোনি-বিদায়ের প্রথম ইঙ্গিতের সাক্ষী হিসেবে থেকে যাবে কি না?


শেয়ার করুন

পাঠকের মতামত