আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হল

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হল

মিরপুরে গতকাল ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের জয়ে সিরিজের পাশাপাশি বাংলাদেশ নিশ্চিত করে ফেললো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। আয়োজক ইংল্যান্ড এবং আগামী ৩০ অক্টোবর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে থাকা দলগুলোকে নিয়ে ২০১৭ সালের জুনে আয়োজিত হবে আইসিসি আয়োজিত এই টুর্নামেন্ট।
 
র্যাংঙ্কিংয়ে বাংলাদেশের এই ধারাবাহিক উত্তরণের শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর থেকে। ঐ সিরিজের আগেও নয় নম্বরে থাকা বাংলাদেশ দেশের মাটিতে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে উঠে যায় অষ্টম স্থানে। যদিও মাশরাফি বিন মুর্তজার দলের রেটিং ছিল সপ্তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮৮, কিন্তু পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল ক্যারিবীয়রা।
 
গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে হারিয়ে এক ধাক্কায় রেটিং তিন বাড়িয়ে নেয় বাংলাদেশ। ক্যারিবীয়দের পেছনে ফেলে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে সপ্তম স্থান দখল করে। রেটিং দাঁড়ায় ৯১।
 
ফলে দ্বিতীয় ওয়ানডের আগে সমীকরণ দাঁড়ায় ভারতের বিরুদ্ধে দুটি এবং দক্ষিণ আফ্রিকার তিনটি; এই মোট পাঁচ ম্যাচ থেকে একটি জিততে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সেক্ষেত্রে পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে জিতুক বা হারুক তার প্রভাব পড়বে না বাংলাদেশের অংশগ্রহণে।
 
২৪ মার্চ শেষ ম্যাচ জিতে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে ছয় নম্বরে থাকা ইংল্যান্ডকে রেটিংয়ের দিক থেকে ছোঁয়ার সুযোগ       থাকবে বাংলাদেশের সামনে। কিন্তু বাংলাদেশ ছয় নম্বরে পৌঁছাতে পারবে কিনা সেটা নির্ভর করবে পয়েন্টের উপর। ইংল্যান্ডের রেটিং ৯৬ এবং পয়েন্টে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
 
আইসিসি প্রস্তাবিত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও এর বিস্তারিত সূচি ঠিক হয়নি এখনও। ২০১৩ সালে ইংল্যান্ডেই অনুষ্ঠিত হয়েছিল এর সর্বশেষ আসর। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে। অতীতে মিনি বিশ্বকাপ নামে পরিচিতি পাওয়া টুর্নামেন্টটির প্রথম আসর হয়েছিল বাংলাদেশে।


শেয়ার করুন

পাঠকের মতামত