আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘মুরগির কলিজা নিয়ে ক্রিকেট খেলা সম্ভব নয়’

‘মুরগির কলিজা নিয়ে ক্রিকেট খেলা সম্ভব নয়’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য গত ১৫ জানুয়ারি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি'র ঘোষিত এই দল নিয়ে মোটেও খুশি নন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি বাবর আজম। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি পাকিস্তান। চোট কাটিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন বাবর। সেই সঙ্গে ২০ সদস্যের দলে ‘নয়’ জন ডাক পেয়েছেন প্রথমবারের মতো।

এতো তরুণ ক্রিকেটারের একসঙ্গে ডাক পাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি আফ্রিদি। দলের হেড কোচ মিসবাহ-উল-হককে খোঁচা মেরে জানিয়েছেন- টি-টোয়েন্টি ক্রিকেটার দিয়ে টেস্ট ক্রিকেট খেলা যায় না। সেই সঙ্গে টি-টোয়েন্টি পারফরম্যান্সের উপর ভিত্তি করে টেস্ট দল গঠন করায় মিসবাহর কড়া সমালোচনা করেন আফ্রিদি।

তিনি বলেন, “দেশের হয়ে মিসবাহর অনেক অর্জন থাকতে পারে কিন্তু বর্তমান দলকে মাঠে আরেকটু সাহসীকতার পরিচয় দিতে হবে। আপনি মুরগির কলিজা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। চাপের মুখে বুক চেপে যারা লড়াই করতে পারে তারাই সাফল্য পায়।”

তিনি আরও যোগ করেন, “আমি মনে করি সাবেক ক্রিকেটারদের কেবল জাতীয় দলের কোচ হওয়ার ওপরে চোখ রাখলে চলবে না। মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, ইনজামামদের মতো তারকা ক্রিকেটাররা বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারেন। যেমনটা ভারতের রাহুল দ্রাবিড় করে যাচ্ছেন।”

আফ্রিদির সঙ্গে খেলে যাওয়া শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন। আফ্রিদির মতে জাতীয় দলে ঢুকার আগে হাফিজ-মালিকদের মতো খেলোয়াড় গড়তে পরামর্শ দিয়েছেন আফ্রিদি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত