আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশ দলে তরুণ পেসার হাসানের অভিষেক

বাংলাদেশ দলে তরুণ পেসার হাসানের অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার অভিষেক হয়েছে বোলিং অলরাউন্ডার হাসান মাহমুদের।

বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো এই পেসারের।

ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ঘরোয়া ক্রিকেট ও বঙ্গবন্ধু বিপিএলে ধারাবাহিক পারফরম করায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ভালো বল করেছেন তিনি। লক্ষ্মীপুরের এ পেসার নিয়মিতই বল করতে পারেন ১৪০ কিলোমিটারের আশপাশে, যা গত বিপিএলেও প্রমাণ করেছেন।

অনেক সময় রান দিলেও দারুণ কিছু ডেলিভারিতে নিজের সম্ভাবনার প্রমাণও রেখেছেন। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ জানুয়ারি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নেওয়াই তার সবচেয়ে বড় সাফল্য।

হাসানের বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন গতি দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এ টুর্নামেন্টে।

বিসিবি সভাপতি নাজমুল হাসানও একাধিকবার তার প্রশংসা করে বলেছেন, ‘হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে।’

তাই গতি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়েই হাসানকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান।

বাংলাদেশ টিমে খেলছেন, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত