আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনাল্ডো

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনাল্ডো

রেকর্ড দিয়েই বছর শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের পর এক সফলতার পালক যুক্ত করে চলেছেন তিনি। বুধবার রাতে ইতিহাসের চূড়ায় উঠে গেছেন এ পতুর্গিজ সুপারস্টার। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একমাত্র মুকুট এখন রোনাল্ডোর মাথায়।

বছরের শুরুতেই ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে (৭৫৭) পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর গত ১০ জানুয়ারি সিরিআয় সাস্সুয়োলোর বিপক্ষে গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জোসেফ বাইকানের রেকর্ডে ভাগ বসান সিআর সেভেন।  

এর দুই ম্যাচ পরই সফলতার চূড়ায় উঠেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭৬০টি গোলের মালিক হলেন সিআর সেভেন।

এতে করে চেকোস্লাভাকিয়া কিংবদন্তি জোসেফ বাইকানের ৭৫৯ গোলকে ছাপিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনের একক মালিক রোনাল্ডো।

এ অনন্য রেকর্ড গড়তে ১০৪২ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এ পর্তুগিজ তারকা।

২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করেন আধুনিক ফুটবলের এ দিকপাল। বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি।

সেই হিসাবে ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন রোনাল্ডো।

বুধবার মাপেই স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। নাপোলিকেই বেশি আক্রমণে উঠতে দেখা গেছে।  

তবে দ্বিতীয়ার্ধে লিড এনে দেন জুভেন্টাসের সেরা তারকা রোনাল্ডো। ৬৪তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে বল নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে রোনাল্ডোর পায়ের সামনে চলে আসে। অরক্ষিত পোস্টে অনায়াসে সে বল জড়িয়ে দেন তিনি।

এর পর নির্ধারিত ৯০ মিনিটে লক্ষ্যভেদ করতে পারেনি দুদলের কেউই।  অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ফলে জুভেন্টাস ২-০ গোলের ব্যবধানে জয় পায়।

একনজরে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলোয়াড়ের সর্বোচ্চ গোল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৭৬০

জোসেফ বাইকান ৭৫৯

পেলে ৭৫৭

লিওনেল মেসি ৭৪২

রোমারিও ৭৩৪


এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত