আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মাশরাফিরা আরো অনেক এগিয়ে যেতে চান

মাশরাফিরা আরো অনেক এগিয়ে যেতে চান

ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যেতে চায়
বাংলাদেশ। গতকাল তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা সিরিজের মূল প্রাপ্তি

হিসাবে অভিহিত করলেন এই আত্মবিশ্বাসকেই। শেষ ম্যাচে ৭৭ রানে হারলেও সেটা প্রভাব ফেলেনি

টাইগারদের সিরিজ জয়ে। প্রথমবারের মতো ভারতকে সিরিজ হারানোর পাশাপাশি দেশের মাটিতে

টানা তৃতীয় সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
 
প্রাপ্তি অনেক মানলেও মাশরাফির বিশ্বাস এই সিরিজ থেকে শেখারও আছে অনেক কিছু। আগামী

মাসের পাঁচ তারিখ থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে যাওয়া সিরিজে সেই শিক্ষাটাই কাজে

লাগানোর প্রত্যয় অধিনায়কের। বললেন, ‘কোন সন্দেহ নেই এই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তি

অনেক।  নিজেদের সামর্থ্যে আস্থাবান ছিলাম আমরা। ভারতের মতো বড় দলের বিরুদ্ধে সিরিজ

জেতাটা যে কোন বিচারেই বড় সাফল্য। এ ধরনের সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে। তাই

আনন্দের পাশাপাশি আমি সেই শিক্ষাগুলোর কথাও বলবো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এই

সিরিজের ভুলগুলো শুধরে নিতে চাই।’
 
শুধু কি আত্মবিশ্বাস? মুস্তাফিজুর রহমানকে কি সিরিজে বাংলাদেশের অন্যতম বড় প্রাপ্তি বলা যায় না?

মাশরাফি প্রশংসায় ভাসালেন ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া এই বাঁহাতি তরুণকেও। তিন

ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি রায়ান হ্যারিসের রেকর্ডে ভাগ বসানো মুস্তাফিজুরকে নিয়ে

অধিনায়ক বলেন, ‘দুর্দান্ত বল করেছে সে। ভারতের মতো একটা দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স;

আপনাকে প্রশংসা করতেই হবে।’
 
বদলে যাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সফরকারী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। বাংলাদেশের

আগ্রাসী মানসিকতাই তাদের খেলা পাল্টে দিয়েছে জানিয়ে ভারতীয় দলপতি বলেন, ‘তারা খুবই

আক্রমণাত্মক খেলতে চায়। এই দলের সবচেয়ে বড় দিক হিসাবে আমি বলবো তারা ধারাবাহিক হয়ে

উঠেছে। যদি আপনি প্রতিপক্ষকে আক্রমণ করতে চান তাহলে এক সময় আপনি সাফল্য পাবেনই।

বাংলাদেশের এই ধারাবাহিকতার পেছনে এই মানসিকতাকেই আমি বড় ব্যাপার বলে ভাবছি। কোন

সন্দেহ নেই বাংলাদেশ সামনে শক্তিশালী দলগুলোকে শক্ত চ্যালেঞ্জ জানাবে।’
 

শেয়ার করুন

পাঠকের মতামত