আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়াতে হয়। পাল্টা প্রশ্ন আসে কোন সংস্করণের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের কথা বলছেন—টেস্ট, ওয়ানডে না টি-টোয়েন্টি?
আপাতত সবাইকে এই মধুর ‘ঝামেলা’ থেকে মুক্তি দিলেন সাকিব আল হাসান। গতকাল থেকে আবারও তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব, অনেক দিন ধরেই যিনি টেস্ট ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। ভারত সিরিজের পারফরম্যান্স দিয়েই এবার ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও পুনরুদ্ধার করলেন বাংলাদেশের এই তারকা। পেছনে ফেললেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে।
এ নিয়ে তৃতীয়বার একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটেই শীর্ষে সাকিব। বছরের শুরুতে ১২ জানুয়ারি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওয়ানডে অলরাউন্ডার তালিকার দুইয়ে ঠেলে প্রথমবার উঠলেন শীর্ষে। তাতেই ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেকে তুলে আনেন মাগুরার ছেলে।
প্রথমবার রাজত্বকাল ছিল মাত্র ৯ দিন। বাংলাদেশের কোনো ম্যাচ না থাকায় ২১ জানুয়ারির র্যাঙ্কিংয়ে সাকিবকে তিনে ঠেলে ওয়ানডের প্রথম দুটি জায়গায় বসে পড়েন দুই লঙ্কান ম্যাথুস ও তিলকরত্নে দিলশান। বিশ্বকাপের আগেই অবশ্য আবার সাকিবের মাথায় র্যাঙ্কিং-ত্রিমুকুট। তিন ধরনের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের শ্রেষ্ঠত্বের পতাকা বিশ্বকাপের মাঝামাঝি পর্যন্ত তাঁর হাতেই ছিল। ২ মার্চ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আবার হাতছাড়া ওয়ানডের শীর্ষস্থান। দিলশান উঠে গিয়েছিলেন সবার ওপরে। সেই থেকে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর আগ পর্যন্ত এক নম্বরেই ছিলেন দিলশান।
সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৮, দিলশানের ৪০৪। কদিন পরই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজও তখন চলবে সমান্তরালে। তাই আগামী কিছুদিন জমজমাট লড়াই-ই চলতে পারে দুজনের মধ্যে।
ভারতের বিপক্ষে ব্যাট হাতে তিন ম্যাচে সাকিবের রান ৫২, অপরাজিত ৫১ ও ২০। ব্যাটিংয়ে তাঁর উত্তরণ দুই ধাপ (৩১ নম্বর)। ৩ উইকেট নিয়ে বোলিংয়ে আগের আট নম্বর জায়গাটা ধরে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম। চার ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন লাল-সবুজের টেস্ট অধিনায়ক। সবচেয়ে বেশি এগিয়েছেন সৌম্য সরকার। তিন ম্যাচে তাঁর রান ১২৪, এই ওপেনার ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫১ নম্বরে।
সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড—বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ক্যারিয়ার শুরু করলেন ওয়ানডে বোলিংয়ের ৮৮ নম্বরে থেকে। ৪০৮ রেটিং পয়েন্ট মুস্তাফিজের। ভারত সিরিজের পারফরম্যান্সে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে উঠেছেন আরেক পেসার তাসকিন আহমেদও। আট ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান ৯৬।
ব্যাটিংয়ে শীর্ষ পাঁচ অপরিবর্তিত। শীর্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সই, দুইয়ে কুমার সাঙ্গাকারা। বোলিংয়ে শীর্ষ নাম অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, দুইয়ে ইমরান তাহির। ইংল্যান্ড সিরিজের পর দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তথ্যসূত্র: আইসিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত