আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মায়ার্সের কাছে হেরে গেলো বাংলাদেশ

মায়ার্সের কাছে হেরে গেলো বাংলাদেশ


অভিষেকেই নিজের জাত চেনালেন কাইল মায়ার্স। পুরো টেস্টে একবারের জন্যেও বুঝতে দেননি এটিই তার প্রথম টেস্ট। বাংলাদেশি বোলারদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে জয় তুলে নিলেন তিনি। খেললেন ৩১০ বলে ২১০ রানের মহাকাব্যিক এক ইনিংস। লিখলেন জয়ের গল্প। দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই ছাড়লেন মাঠ।

ইনিংস ঘোষণা করে দেওয়া নিয়ে এখন নিশ্চয়ই আফসোস করছেন মুমিনুল হক। মাঠের বাইরে বসে বসেই দলের হার দেখলেন চোটাক্রান্ত সাকিব আল হাসানও। প্রথম চারদিনই ম্যাচের নিয়ন্ত্রণ রাখার পরেও শেষ একদিনের খেলায় হেরে গেল বাংলাদেশ। কাইল মেয়ার্সের দ্বিশতকে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৩ উইকেটের ঐতিহাসিক জয়।

পঞ্চম দিনের প্রথম দুই সেশনই ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দখলে নিয়েছিল। দুই শতাধিক রানের জুটি গড়েন এনক্রুমাহ বনার ও কাইল মেয়ার্স।

তাইজুল ইসলামের বলে ছয় মারার পরেই এলবিডব্লিউয়ের শিকার হন বোনার। ফেরার আগে তিনি করেন ২৪৫ বলে ৮৬ রান। ভেঙে যায় ২১৬ রানের জুটি। বনার ফেরার পরে মাঠে নামেন জার্মেইন ব্ল্যাকউড। তিনিও আক্রমণাত্মক খেলার প্রবণতা দেখান। ডাউন দ্য উইকেটে এসে নাঈম হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন তিনি। ২৯২ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন

পাঠকের মতামত