আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

অবশেষে ৪০৯ রানে থামলো ক্যারিবীয়রা

অবশেষে ৪০৯ রানে থামলো ক্যারিবীয়রা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের। তবে একটু দেরিতে হলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ১৪২ ওভার শেষে ক্যারিবীয়দের থামাতে সক্ষম হলেও ততোক্ষণে তাদের সংগ্রহ দিয়ে দাঁড়িয়েছে ৪০৯ রানে।

প্রথম সেশনের শুরু থেকেই ক্যারিবীয়দের স্কোরবোর্ডে যুক্ত হতে থাকে রান। সেই সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৫ রান। প্রথম টেস্টের মতো এবারও শতক পূরণের আগেই ফিরলেন এনক্রুমা বনার। টানা দুই ইনিংসে সেঞ্চুরির খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত শতকের স্বাদ নিতে ব্যর্থ হন বনার। আগের টেস্টে ৮৬ রান করেছিলেন তিনি। এবার ফিরলেন ৯০ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দলীয় ২৬৬ রানের মাথায় মিরাজের ৯৯তম শিকারে পরিণত হন বনার। ওভারের তৃতীয় বলে মিথুনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই ক্যাচ নিতে ভুল করেননি মিথুনও। ২০৯ বল খেলে ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফিরলেন বনার।

এরপর দলের হাল ধরেন দা সিলভা ও আজমেরি জোসেফ। দুইজনই অর্ধশতকের ঘর পেরোলেও শতকের স্বাদ নিতে পারেননি কেউই। তাইজুলের শিকারে পরিণত হওয়া দা সিলভা ফেরেন ৯২ রানে। আর ৮২ রান করা জোসেফের উইকেটটি তুলে নেন আবু জায়েদ রাহি।

এরপর আর জোমেল ওয়ারিকন আর শ্যানন গ্যাব্রিয়েল বেশি একটা সুবিধা করতে পারেনি। দশক পূরণের আগেই ফিরে যান দুইজন। শেষ পর্যন্ত ক্যারিবীয়দের ইনিংস থামে ৪০৯ রানে। প্রথম ইনিংস শেষে রাহকিম কর্নওয়াল অপরাজিত ছিলেন ৪ রানে।

বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ও তাইজুল নিয়েছেন ৪টি করে উইকেট। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার নিয়েছেন একটি করে উইকেট।

শেয়ার করুন

পাঠকের মতামত