আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ

মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটম্যানরা।১০৫ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৩০৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৭ ও মোহম্মদ মিথুন ৬ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হন ওপেনার সৌম্য সরকার।চার বল খেলে রানের খাতা না খুলে মিড উইকেটে কাইল মায়ার্সকে ক্যাচ দেন সৌম্য। গ্যাব্রিয়েল তার দ্বিতীয় ওভারে শিকার করেন শান্তকে। ২ বল খেলে ৪ রান করে গালিতে এনক্রুমাহ বোনারের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটসম্যান। ১১ রানে স্বাগতিকরা হারায় ২ উইকেট।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। তামিম ইকবালের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। কিন্তু ৩৯ বলে ২১ রান করে রাকিম কর্নওয়ালের বলে ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ৪৪ রান করে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। আলহারি জোসেফের বলে শেইন মোসলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। মুশফিকুর রহিম ও মোহম্মদ মিথুন কোনো মতে দিন পার করে দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত