আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

সেই ‘আনকোরা’ দলের কাছেই ধবলধোলাই টাইগাররা

সেই ‘আনকোরা’ দলের কাছেই ধবলধোলাই টাইগাররা


ওয়েস্ট ইন্ডিজ দলটি যখন বাংলাদেশে খেলতে আসার জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে সেই দল দেখে বাংলাদেশসহ স্বয়ং উইন্ডিজরা পর্যন্ত সমালোচনা করেছিলো। বলা হয়েছিলো করোনার কারণে প্রথম সারির খেলোয়াড় বাংলাদেশে আসতে রাজি না।

ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসে উইন্ডিজ ক্রিকেট দল। দলটির বড় সুপারস্টারদের কেউ করোনা শঙ্কায়, কেউ ব্যক্তিগত কারণে আসেননি। তাই এই দলটি নিয়ে খুব হতাশ ছিলেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক এমনকী নির্বাচক হাবিবুল বাশার। কিন্তু সেই আনকোরা দলের কাছেই টেস্টে ধবলধোলাই হলো বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে হারের পর ঢাকা টেস্ট চার দিনেই জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের গোছানো ক্রিকেটের বিপরীতে বাংলাদেশি ক্রিকেটারদের সেই পুরনো ওয়ানডে মানসিকতা দেখা গেছে। আর যাই হোক, বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখে মনে হয়নি তারা টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন।

উইন্ডিজ দল ঘোষণার পর গত ৩০ ডিসেম্বর অধিনায়ক মুমিনুল হক গণমাধ্যমে হতাশা প্রকাশ করে বলেছিলেন, ‘সবাই আশাই করে যে নিয়মিত দলটাই আসবে। শুধু আমি না, সবাই এটাই আশা করেছিল। দেশে খেললে আমাদের প্রত্যাশা থাকে আমরা ভালো করব। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অবশ্যই জয়ের জন্যই যাব। সেটা এই দল না, ওদের মূল দল এলেও আমাদের মানসিকতা একই থাকত।’

তখন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন, ‘একটু দুঃখ লাগল। করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু ওরা সব জায়গায় খেলছে, বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে কোভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি। দুটি টুর্নামেন্ট করেছি সফলভাবে। সব জায়গায়ই তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কোভিডের সমস্যা হয়, এই যুক্তিটা বুঝে ওঠা কঠিন।’

মুমিনুলরা নিশ্চয়ই আজ হতাশ হবেন না। কারণ উইন্ডিজ দ্বিতীয় সারির দল পাঠালেও তারা ধোলাই করে দিয়েছে। সেটাও আবার ক্রিকেটের বনেদি ভার্সন টেস্ট ক্রিকেটে।

শেয়ার করুন

পাঠকের মতামত