আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মায়ের চিকিৎসার অর্থ যোগাতে শখের গাড়িটাও বিক্রি করে দিয়েছেন বাংলাদেশে দলের পেসার শাহাদাত

মায়ের চিকিৎসার অর্থ যোগাতে শখের গাড়িটাও বিক্রি করে দিয়েছেন বাংলাদেশে দলের পেসার শাহাদাত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে উড়ে গেছে বাংলাদেশ দল। দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকার কথা সেখানে।

কিন্তু ক্রিকেটমহলে এখন মূল আলোচনার বিষয় একের পর এক অপকর্ম করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন।

গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎই গণমাধ্যম কর্মীদের কাছে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান শাহাদাত। অঝোরে কান্না করতে দেখা যায় তাকে। তার মা ক্যানসারে আক্রান্ত ও মাকে বাঁচাতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চান বলে আর্জি জানান।

উল্লেখ্য,  একের পর এক অপকর্ম করে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন শাহাদাত। ২০১৬ সালে শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতন করে গ্রেফতার হয়েছিলেন তিনি। এর তিন বছর পর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচে স্পিনার আরাফাত সানিকে মারধর করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান। সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও করা হয় তাকে।

এদিকে ২২ গজের মাঠে না নামতে পেরে দৈন্যদশায় ভুগছেন বলে জানিয়েছেন শাহাদাত। ক্রিকেট ছাড়া যে আর কিছুই জানেন না। তবুও সংসারের খরচ কোনোমতে চালিয়ে নিতে পারলেও মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত মায়ের ওষুধপত্র কিনতে হিমশিম খাচ্ছেন। যে কারণে নিজের প্রিয় গাড়িটিও বেচে দিয়েছেন। চালিয়ে নিয়ে গেছেন মায়ের চিকিৎসার অর্থ।

এমন সব তথ্য দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পেসার শাহাদাত বলেন, জরায়ু ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সংকটে ভুগছেন। দুই বছর ধরে না খেলায় তার হাতে টাকা-পয়সাও নেই। ক্রিকেট ছাড়া তার অন্য কোনো রোজগারও নেই। তাই মায়ের চিকিৎসার অর্থ জোটাতে তিনি ব্যক্তিগত গাড়িটাও বিক্রি করে দিয়েছেন। সেইসঙ্গে জার্মান প্রবাসী তার ভাইও আর্থিক সহায়তা করছেন।

এ সমস্যা মেটাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত। শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দরখাস্ত করেছেন।

শাহাদাতের বয়স এখন ৩৬। তবুও এখনো ৪-৫ বছর খেলার স্বপ্ন দেখেন।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত।  টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত