আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শচীন-শেবাগের কাছে হেরে গেলেন রফিক-পাইলটরা

শচীন-শেবাগের কাছে হেরে গেলেন রফিক-পাইলটরা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ লিজেন্ডসরা। কিন্তু মাঠে নেমেই দেখতে হল শেবাগ ঝড়। ওই ঝড়েই উড়ে গেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১১০ রানের টার্গেট দিয়েছিল রফিক-পাইলটরা। কোনো উইকেট না হারিয়েই তা টপকে যায় ভারত লিজেন্ডস।


শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বির নারায়ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া লক্ষ তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহটা যত বড় হওয়ার কথা ছিল, ততটা হয়নি। অন্তত শুরুতে নাজিমউদ্দিন যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল সম্ভব বড়কিছু। শেষ পর্যন্ত আর সেটা হয়নি। তবুও বাংলাদেশে লিজেন্ডস ভারত লিজেন্ডসকে লক্ষ দিয়েছিল ১১০ রানের।

বিপরীতে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে ভারত লিজেন্ডস। নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শচীন ও শেবাগ। বাংলাদেশ লিজেন্ডসের বোলাররা পাত্তাই পাননি। ম্যাচ জিতিয়ে ফেরার সময় শচীন ২৬ বলে ৩৩ রান ও শেবাগ ৩৫ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত লিজেন্ডস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত