আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এবার ইংল্যান্ডের কাছে বাংলাদেশের সাবেকদের হার

এবার ইংল্যান্ডের কাছে বাংলাদেশের সাবেকদের হার

ভারতের পর এবার ইংল্যান্ডের কাছেও পাত্তা পেলেন না বাংলাদেশের সাবেক ক্রিকেটারেরা। ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ দল।

ভারতের রায়পুরে গতকাল রোববার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৩ রান তোলে বাংলাদেশ লেজেন্ডস। আগের ম্যাচে ভালো করা নাজিমউদ্দিন এবার অবদান রাখতে পারলেন না। ১২ করে বোল্ড হয়ে যান রায়ান সাইডবটমের বলে।

আরেক ওপেনার জাভেদ ওমর বেলিম ১২ বল খেলে করেন মাত্র ৫ রান। ওয়ানডাউনে নেমে নাফীস ইকবাল ১০ বলে করেন ৮ রান। ১৩ রান করে সাজঘরে ফেরেন হান্নান সরকারও। দলের পক্ষে সর্বাধিক ৩১ রান করেন খালেদ মাসুদ পাইলট। ২৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।

জবাব দিতে নেমে ৩৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড লেজেন্ডস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন পিটারসেন। ৩২ বলে ৩২ রান করেন ড্যারেন। ১৬ বলে ২৭ রান করেন মাস্টার্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ লেজেন্ডস: ২০ ওভারে ১১৩/৫ (নাজিমউদ্দিন ১২, জাভেদ ওমর ৫, নাফিস ইকবাল ৮, হান্নান সরকার ১৩, রাজিন সালেহ ৫, খালেদ মাসুদ আহত অবসর ৩১*, মুশফিকুর রহমান ৩০*, মোহাম্মদ রফিক ২*; মনি পানেসার ৪-০-১৫-১, হগার্ড ১-০-৪-০, রায়ান সাইডবটম ৩-০-২৪-১, ক্রিস ট্রেমলেট ২-০-১০-২, ক্রিস স্কোফিল্ড ৪-০-২১-১, জেমস ট্রেডওয়েল ৪-০-১৮-০, কবির আলি ২-০-১৬-০)।

ইংল্যান্ড লেজেন্ডস : ১৪ ওভারে ১১৭/৩ ( ফিল মাস্টার্ড ২৭, কেভিন পিটারসেন ৪২, ড্যারেন ম্যাডি ৩২*, ক্রিস স্কোফিল্ড ৫, গ্যাভিন হ্যামিল্টন ৫*; শরীফ ২-০-২৭-০, আলমগীর কবির ২-০-২৬-১, আব্দুর রাজ্জাক ৪-০-১৯-০, মোহাম্মদ রফিক ৪-০-৩১-২, রাজিন ১-০-৫-০, মুশফিক ১-০-৮-০)।

ফল : ইংল্যান্ড লেজেন্ডস ৭ উইকেটে জয়ী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত