আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দীর্ঘ প্রায় এক মাস পর মাঠে নামছে টাইগাররা

দীর্ঘ প্রায় এক মাস পর মাঠে নামছে টাইগাররা

দীর্ঘ প্রায় এক মাস পর মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। এতটা সময় অপেক্ষার কারণ মূলত করোনা। করোনার কারণে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে টাইগারদের। এই ১৪ দিনে এক হোটেলে থেকেও সবার এক সাথে দেখা হয়নি।

খাবার টেবিল, রেস্টুরেন্ট- এমনকি খোলা আকাশের নিচে পুরো দল একসঙ্গে অনুশীলন করার সুযোগ ছিল না। মোটকথা, একটা অস্বস্তি, শৃঙ্খলিত জীবন কাটিয়েছে সফরকারি দল। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে তাই ঘোরাঘুরি, হৈ-হুল্লোড় করে নিজেদের চাঙা করেছে টাইগাররা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও। দীর্ঘদিন নিউজিল্যান্ডের আবহাওয়ায় থাকায় এবার মানিয়ে নেয়ার সুযোগ হয়েছে। সবমিলিয়ে প্রস্তুতিটাও খারাপ হয়নি।

অবশেষে প্রায় ২৬ দিন পরে আসল লড়াইয়ে নামছে বাংলাদেশ। শনিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা এগারটায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশের দর্শকদের জন্য অবশ্য সময়টা ‘একদমই অমিলের’। ম্যাচ যখন শুরু হবে, বাংলাদেশ সময় তখন ভোর চারটা।

তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই। এবারই যে মাঠে নামার আগে এতটা সময় নিউজিল্যান্ডে কাটিয়েছে টাইগাররা, খাপ খাইয়ে নিতে না পারার আক্ষেপ তাই এবার থাকবে না।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘যেহেতু এখানে (নিউজিল্যান্ডে আগের সফরগুলোতে) আমরা ভালো কিছু করতে পারিনি, তো এখন ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে।’

তামিম যোগ করেন, ‘আমাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে যে, আমাদের ভালো করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমি প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলি তখন দেখি তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো দিক। আমি যেটা বললাম, এটা কাজ করতে পারে, আবার নাও পারে। তবে আমার মনে হয় এখন আমরা খুবই আত্মবিশ্বাসী।’

আশাবাদী টাইগার দলের হেড কোচ হয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যাওয়া রাসেল ডোমিঙ্গোও। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর পালা। আমরা সবাই মুখিয়ে আছি।’

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে জয়ের দেখা পায়নি টিম বাংলাদেশ। এবার শুধু জয় নয়, সিরিজ জয়ের কথাও ভাবছে টাইগাররা। এখন মাঠের লড়াইয়ে সুযোগটা কাজে লাগাতে পারলেই হয়!

শেয়ার করুন

পাঠকের মতামত