আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিসিবিকে পাঠানো চিঠিতে যা লিখেছিলেন সাকিব

বিসিবিকে পাঠানো চিঠিতে যা লিখেছিলেন সাকিব

আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। সমালোচনা করেছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তারা। সাকিব টেস্ট খেলতে চান না—এমনটাও বলা হয়েছিল।

তবে এসব সমালোচনা নিয়ে এতদিন কোনো কথা বলেননি সাকিব। অবশেষে এবার মুখ খুললেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানালেন, বিসিবিকে পাঠানো চিঠিতে টেস্ট খেলতে চান না এমন কোনো কথাই তিনি বলেননি। শুধু বিশ্বকাপের প্রস্তুতির কথা ব্যাখ্যা করে আইপিএলে যাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তিনি।

গতকাল শনিবার রাতে একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে এসে সেই চিঠি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সাকিব, ‘চারদিকে শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যাঁরাই বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠিটা পড়েননি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি- আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। আমি এটুকুই বলেছি শুধু।’

সাকিব বলছেন, চিঠি না পড়েই তাঁর নামে সবার কাছে ভুল বার্তা দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। সাকিবের ভাষায়, ‘আকরাম ভাই বারবার বলেছেন, আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েননি। আমি পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।’

সাকিব আরও বলেন, 'সময় মতো সিরিজ হলে এই প্রশ্নই উঠত না। করোনার কারণে সব ওলটপালট হয়ে গিয়েছে। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমাদের আছেই এই দুটি ম্যাচ। আমরা আছিই পয়েন্ট তালিকার তলানিতে। এমন নয় যে, এই দুটো ম্যাচ জিতলে আমরা ফাইনাল খেলব। খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না। এই বছরের শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে। এই দুটি টেস্টে সে সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুটি টেস্ট জিতি, তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখুন, বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত