আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মাহমুদউল্লাহর ইনজুরিতে শেষ ম্যাচে অধিনায়ক লিটন

মাহমুদউল্লাহর ইনজুরিতে শেষ ম্যাচে অধিনায়ক লিটন

ইনজুরির কারণে শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। এজন্য শেষ ম্যাচে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

জানা গেছে, ঊরুর মাংসপেশির চোটে পড়েছেন মাহমুদউল্লাহ। চোট অবশ্য অতটা গুরুতর নয়। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। যে কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।

এবারের নিউজিল্যান্ড সফরে লিটন দাসের পারফরম্যান্সও ভালো নয়। পাঁচ ম্যাচে মাত্র ১০ গড়ে ৫০ রান এবং একটি স্ট্যাম্পিং। এর বাইরে গ্রাউন্ড ফিল্ডার হিসেবে ধরেছেন তিনটি ক্যাচ।

অর্থাৎ সবমিলিয়ে নিউজিল্যান্ড সফরটা একদমই ভালো কাটছে না খেলোয়াড় লিটন দাসের। এরই মাঝে তার কাঁধে বর্তাচ্ছে একটি গুরুদায়িত্ব। দেশের ক্রিকেটের ফ্যান্টাসিক ফাইভ বা পঞ্চপাণ্ডবকে ছাড়া খেলতে নামার ম্যাচে, অধিনায়কত্ব করবেন লিটন দাস, এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস।

২০০৯ সালের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের পাঁচজনের বাইরে আর কেউই অধিনায়কত্ব করেননি। তাহলে এখন দীর্ঘ এক যুগ পর এ পাঁচজনের বাইরে টস করতে নামবেন কে? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির সাথে আজ টস করতে দেখা যাবে লিটন দাসকে।

এরই মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সপ্তম এবং সবমিলিয়ে ১৮তম অধিনায়ক হবেন লিটন দাস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত