আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টি-টুয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানদের নিচে বাংলাদেশ

টি-টুয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানদের নিচে বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ পরাজয়ে আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে টাইগাররা এখন দশম স্থানে।

আফগানিস্তান জিম্বাবুয়েকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পূর্ব পর্যন্ত বাংলাদেশ র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে ছিল। রশিদ খানের দল সিরিজ জিতে বাংলাদেশকে আটে ঠেলে সপ্তম স্থান উঠে আসে।

এদিকে র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৬, যা সিরিজ শুরুর আগে ২২৯ ছিল। এতে বাংলাদেশকে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা।

সবশেষ তথ্য অনুযায়ী আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার রেটিং পয়েন্ট ২২৮।

২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ষষ্ঠ স্থানে। বাংলাদেশকে হারানো কিউইরা ২৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। এছাড়া ২৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ২৭০ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে, ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান তালিকার চারে অবস্থান করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত