আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মদের বিজ্ঞাপন সরানোর অনুরোধ করেননি মঈন আলি

মদের বিজ্ঞাপন সরানোর অনুরোধ করেননি মঈন আলি

ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই বেশ জনপ্রিয় মঈন আলি। ইংল্যান্ডের জাতীয় দলে খেলেও সবসময় নিজেকে অ্যালকোহল জাতীয় পানীয় পান থেকে বিরত রাখেন। সম্প্রতি মঈন আলীকে নিয়েই একটি সংবাদ প্রচার হয়।

কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাওয়া মঈন আলি নাকি নিজের জার্সি থেকে মদের বিজ্ঞাপনের লোগো সরানোর অনুরোধ করেন। এমনকি সেই অনুরোধে সাড়া দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নাকি তাঁর জার্সি থেকে লোগো সরিয়ে নেয়।  

কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন জানান, মদের বিজ্ঞাপন সরানো নিয়ে কোনো অনুরোধই করেননি মঈন আলি।

ভারতের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএনজি ১০০০০-এর চেন্নাইয়ের স্পন্সর। চেন্নাই ভিত্তিক একটি অ্যালকোহল জাতীয় পানীয় প্রস্তুতকারী ব্র্যান্ড এটি। স্পন্সরশিপ নেওয়ায় সিএসকের জার্সিতে তাদের লোগো থাকবে। চেন্নাইয়ের জার্সি উন্মোচনের পরেই খবর ওঠে, মঈন আলি নাকি তাঁর জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন।

এ ব্যাপারে ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেন, ‘লোগো মুছে ফেলতে মঈন চেন্নাই সুপার কিংসকে কোনো অনুরোধ করেননি।’

ইন্ডিয়ান এক্সপ্রেসকেও বিশ্বনাথন বলেছেন, ‘মন্তব্যটি ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। কেউ এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। এমনকি কোনো খেলোয়াড় কিংবা আমরাও এ নিয়ে কথা বলিনি লোগো তুলে নেওয়া নিয়ে।’

আসন্ন আইপিএলের জন্য মঈন আলিকে সাত কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পেয়ে সম্প্রতি নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন ইংলিশ এই ক্রিকেটার।

শেয়ার করুন

পাঠকের মতামত