আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বুধবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানিয়েছে ব্যুরো অব ফিফা কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত ফিফার নিয়োগ করা ‘স্বাভাবিকীকরণ কমিটি’ পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) কার্যালয়, হিসাব, প্রশাসন ও যোগাযোগমাধ্যম পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারবে, ততদিন এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।

সদস্যপদ পুনর্বহালের আগ পর্যন্ত ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ থেকে আর্থিক বা টেকনিক্যাল কোনো সুযোগ-সুবিধা পাবে না পিএফএফ।

গত চার বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার শাস্তির খড়গে পড়ল পাকিস্তান।  ২০১৭ সালের অক্টোবর থেকে পরের ছয় মাস সদস্যপদ স্থগিত ছিল পাকিস্তানের।

পিএফএলের পরিচালনা কর্তৃপক্ষ নিয়ে অনেক দিন ধরে টানাপোড়েন চলছে। ২০১৭ সালে ফিফার আইনে নিরপেক্ষ নির্বাচন ছাড়া কমিটি গঠন করে দেশটির ফুটবল ফেডারেশন।  যে কারণে সেই বছরের অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে ফিফা।

এর পর ২০১৯ সালে পিএফএলের একটি স্বাভাবিকীকরণ কমিটি করে দেয় ফিফা। চলতি বছরের জানুয়ারিতে কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয় হারুন মালিককে।  কিন্তু গত ২৭ মার্চ লাহোরে মালিককে সরিয়ে পিএফএফ হেডকোয়ার্টারের দায়িত্ব নেয় আশফাকের নেতৃত্বাধীন গ্রুপ। এর পর থেকে পিএফএফকে কঠোর সতর্কবার্তা দিয়ে আসছে ফিফা।

অবশেষে ফের সদস্যপদ স্থগিত করতে বাধ্য হলো ফিফা।

উল্লেখ্য, ২০১৮ সালেও পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করেন সুপ্রিমকোর্ট।  যে কমিটিকে স্বীকৃতি দেয়নি ফিফা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত