আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

দক্ষিন আফ্রিকার নওমুসলিম খেলোয়াড়কে জঙ্গি বলে হুমকি

দক্ষিন আফ্রিকার নওমুসলিম খেলোয়াড়কে জঙ্গি বলে হুমকি

দক্ষিন আফ্রিকা টিমে খেলতে আসা নওমুসলিম ওয়ানে পারনেলকে জঙ্গি আখ্যা দিয়ে হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন সকালে। পার্নেল তখন মাঠে আসার জন্য তৈরী হচ্ছিলেন। সেই সময়ই তার হোটেলরুমে টেলিফোন বেজে ওঠে। তিনি সেটি ধরতেই তাকে গালাগাল দেয়ার পাশাপাশি ইরাকি জঙ্গিও বলা হয়।

সেই সময় তাকে বলা হয়, তোমরা দক্ষিণ আফ্রিকা দলে কয়েজন ছন্মবেশি মুসলিম। তোমরা বাংলাদেশে এসেছো জঙ্গি তৎপরতা চালাতে। হোটেল লবিতে আস তোমাকে আমরা দেখে নেব।’ এ সময় পারনেল আর কোন কথা না বাড়িয়ে ফোন রেখে ১১টায় টিম হোটেল ছেড়ে মাঠে এসে বিসিবি’র সিকিউরিটি বিভাগকে বিষয়টি অবহিত করেন।

এই বিষয়ে বিসিবি নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব) হোসেন ইমাম বলেন, আমরা বিষটি জেনেই সকল গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাকে জানিয়েছি। এরই মধ্যে গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়েছে যে টিএনটি নম্বর হওয়াতে সেটি ট্রেস করতে একটু সময় লাগছে। মোবাইল নম্বর হলে লাগতো না। তবে এ বিষয়ে সোনারগাঁ হোটেলেরও দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে।

কারণ ক্রিকেটারের অনুমতি ছাড়া পিএবিএক্সের ফোন কলটি তার রুমে দেয়ার কথা নয়। এই বিষয়ে হোসেন ইমাম বলেন, ‘আমরা সেটিও দেখছি। কারণ আমরা যে নিরাপত্তা নির্দেশিকা দিয়েছি। সেখানে স্পষ্ট লেখা ছিল যে কোন ক্রিকেটারের রুমে ফোন দিতে হলে তার অনুমতি নিয়েই দিতে হবে। উল্লেখ্য ওয়ানে পার্নেল ২০১১ সালে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। বাংলাদেশে এসে নিয়মিত রোজা রাখছেন। ইফতারও করছেন। খবর মানব জমিন।

তার ২২ তম জন্মদিনে ইসলাম গ্রহনের ঘোষনা দিয়ে জানিয়েছিলেন ইসলাম সম্পকে পড়াশোনা করে তিনি ইসলাম গ্রহন করেছেন। তার নাম পরিবতন করে রাখা হয় ওয়ালিদ। তার ইসলাম গ্রহন ব্যাপারে দক্ষিন আফ্রিকার টিম ম্যানেজার জানিয়েছিলেন দলের অপর দুই মুসলিম খেলোয়াড় হাশিম আমলা ও ইমরান তাহির ইসলামগ্রহনের ক্ষেত্রে পারনেলকে প্রভাবিত করেননি। তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত