আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আমিরাতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা টালমাটাল। দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এমন অবস্থায় মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর।

আট দলের ঘরোয়া টুর্নামেন্টই যখন শেষ করা সম্ভব হয়নি, সেখানে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট কীভাবে ভারতে আয়োজন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ধারণা করা হচ্ছে- এই বছরের শেষের দিকে ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। শঙ্কায় আছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, করোনার এই পরিস্থিতিতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে সংযুক্ত আরব আমিরাতেই হতে পারে। ১৬ দলের এই টুর্নামেন্ট মরুর দেশেই আয়োজন করতে পারে ভারত। কারণ, করোনার এমন অবস্থা চলতে থাকলে কোনো দেশই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি থাকবে না।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্তা পিটিআইকে বলেছেন, ‘চার সপ্তাহ খেলার পর আইপিএল স্থগিত হয়ে যাওয়া আভাস দেয়- এখন বড় ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট ভারতে আয়োজনের অবস্থা নেই। ৭০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন স্বাস্থ্য সমস্যায় রয়েছে দেশ।’

বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা জানান, করোনার নাটকীয় উন্নতি না হলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশ আগামী ছয় মাস ভারতে ফ্লাইট বন্ধ রাখতে পারে। তাহলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ভারতে বিশ্বকাপের সম্ভাবনা কতটা ক্ষীণ। তবে, প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী জুনে আইসিসির সভায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত