আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকায় পা রাখেন তারা।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গণমাধ্যমকে জানান, ভারত থেকে ফেরায় সরকারি নিদের্শনা অনুযায়ী দুজনকেই এখন দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টিনে সাকিব এবং কারওয়ান বাজারের একটি হোটেলে থাকবেন মুস্তাফিজ ও তার স্ত্রী।

ভারতে করোনা পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ হওয়ায় টি-টোয়েন্টির এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পর থেকেই বন্ধের দাবি ওঠে। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারসহ অনেকেই করোনা পরিস্থিতিতে আইপিএল বন্ধের পরামর্শ দেন।

কিন্তু বড় ধরনের অর্থ আয়ের চিন্তায় জীবনের ঝুঁকি নিয়েই আইপিএল চালিয়ে যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের মাঝপথেই একের পর এক খবর প্রকাশিত হতে থাকে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুই তারকা ক্রিকেটার। এরপর করোনা পজেটিভ হন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচসহ তিন সদস্য।

কেকেআরে করোনা সংক্রমণ হওয়ার পরই নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার সোমবারের ম্যাচটি পরিত্যক্ত হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত