আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

২০২৬ পর্যন্ত পিএসজিতে নেইমার

২০২৬ পর্যন্ত পিএসজিতে নেইমার

নতুন করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চার বছরের চুক্তি করছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। ২০২২ সালে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকবেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসজিতে নেইমারের সময় দারুণ কাটছে। গত দুই বছর লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। গত বছর তারা ফাইনাল হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। এবার সেমিফাইনালে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে। দলকে শিরোপার স্বাদ দিতে না পেরে হতাশ নেইমারও। তবে দল তার উপর আস্থা হারাচ্ছে না। গুঞ্জন চলছিল, ২০২১/২২ মৌসুম শেষ হওয়ার আগেই নেইমার ঠিকানা বদলাবেন। বার্সেলোনায় ফিরবেন তিনি।

অবশ্য এ গুঞ্জন নতুন নয়। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদানের পরপরই শোনা যাচ্ছিল নেইমার আবার স্পেনে ফিরবেন। কিন্তু পাঁচ বছর সফলতার সঙ্গে ফ্রান্সে কাটিয়ে দিয়েছেন তিনি। রেকর্ড ট্রান্সফার ফি, ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন। ফ্রান্সের গণমাধ্যম এল’ ইকুইপও প্রতিবেদন প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে পাকাপাকি কথা হয়েছে নেইমারের।

তবে ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছাড়বেন নাকি নতুন করে চুক্তি করবেন তা এখনও নিশ্চিত নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত