আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পতাকা উড়িয়ে ফিলিস্তিনের শিশুদের বার্তা দিলেন আফ্রিদি

পতাকা উড়িয়ে ফিলিস্তিনের শিশুদের বার্তা দিলেন আফ্রিদি

পশ্চিম তীরে টানা দশম দিনের মতো ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর চলছে ইসরায়েলি বর্বরতা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৪ জনই শিশু। এছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। পাকিস্তানের সাবেক কিংবদন্তী ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন সাবেক অলরাউন্ডার ও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোড করেছেন বুম বুম খ্যাত এই ক্রিকেটার।

টুইটের ক্যাপশনে উর্দুতে লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়। ’

ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের পক্ষে ক্রিকেটারদের মধ্যে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, প্রোটিয়া অভিজ্ঞ তারকা হাশিম আমলা ও তরুণ পেসার কাগিসো রাবাদা।

ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চা হয়েছেন বাংলাদেশি কিকেটাররাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত