আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশ নিয়ে কটাক্ষকারীদের ‘চুপ’ করতে বললেন গাভাস্কার

বাংলাদেশ নিয়ে কটাক্ষকারীদের ‘চুপ’ করতে বললেন গাভাস্কার

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ
নেওয়াজ ষড়যন্ত্র তত্ব বের করেছিলেন।
বলেছিলেন, ‘পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি
থেকে বাদ দিতেই বাংলাদেশের কাছে ইচ্ছা করে
হেরেছে ভারত।’ ওই সময় তিনি প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর ক্রিকেট
কূটচালের কথাও বলেছিলেন। ওই সফরের ঠিক
আগে বাংলাদেশ সফর করে যান ভারতের
প্রধানমন্ত্রী। নেওয়াজের ধারনা, মোদির সঙ্গে
হাসিনা ক্রিকেট নিয়েও আলোচনা করেছেন। এ
কারণেই ভারতের মতো দল বাংলাদেশের কাছে
সিরিজ হেরেছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়কেও মানতে
পারেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তার
মতে, ‘পাকিস্তানকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে
বাদ দিতেই কাড়ি কাড়ি টাকা ঢেলে বাংলাদেশ
প্রোটিয়াদের হারিয়েছে। না হয় দক্ষিণ আফ্রিকার
মতো ক্রিকেট পরাশক্তি কিভাবে পরপর দুই ম্যাচে
১৬০ এর আশেপাশে অলআউট হয়।’ এটা নিয়ে তিনি
আইসিসির কাছে তদন্তেরও আহবান জানান।
সরফরাজ-রমিজদের কথা মিডিয়ার কল্যাণে পৌঁছে
গেছে গোটা ক্রিকেট বিশ্বেই। কেউ কেউ
তাদের এসব মন্তব্যকে পাগলের প্রলাপ বলে
উল্লেখ করেছেন। এবার ভারতের কিংবদন্তি
সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার ক্ষোভের
সঙ্গেই জানালেন, বাংলাদেশকে নিয়ে অনেক
হয়েছে, এবার চুপ করুন। তার ইঙ্গিত যে রমিজ-
সরফরাজের দিকে সেটা বুঝতে জ্যোতিষী
হওয়ার দরকার নেই।
কলকাতার আজকাল পত্রিকায় নিয়মিত কলামে গাভাস্কার
লিখেন, ‘যারা বলেছিলেন পাকিস্তান এবং ভারতের
বিরুদ্ধে বাংলাদেশের জয় ফ্লুক ছিল, তারা এবার
নিশ্চয়ই চুপ করে যাবেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অসাধারণ
জয়ের পর। প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচ
হেরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি
ম্যাচে বলে-ব্যাটে সুপার পারফরম্যান্স করে
সহজেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।’
এরপর তিনি যোগ করেন, ‘যারা বাংলাদেশকে কৃতিত্ব
দিতে চাইছেন না, তারা বলার চেষ্টা করবেন এবার
তাদের বিদেশে জিতে দেখানো উচিৎ। যেমন
অন্যান্য দেশগুলো বিদেশের মাটিতে নিয়মিত
জেতে। ১৯৭০ এর মাঝামাঝি থেকে ১৯৯০ এর
মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৯০ এর
মাঝামাঝি সময় থেকে ২০০৫ এর মাঝামাঝি পর্যন্ত
অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বিদেশের মাটিতে জয়
পেয়েছে। অন্য দলগুলোও বিদেশে
জিতেছে কিন্তু এই গ্রেট দুটি দলের মতো নয়।
তাই শুধু বাংলাদেশকেই বিদেশের মাটিতে জিততে
বলার কোনও মানে নেই।’
বাংলাদেশের তরুণ মুস্তাফিজুর রহমানকে নিয়ে দারুন
আশাবাদি গাভাস্কার। তিনি চান মুস্তাফিজুর এই পারফরম্যান্স
অব্যাহত রাখুক। গাভাস্কারের ভাষায়, ‘এবার দেখার
আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় পর্র্বে ও
কিভাবে সাড়া দেয়। প্রথম পর্বে মুস্তাফিজুর ছিল
অচেনা, ফলে বিপক্ষের জানা সম্ভব ছিল না,
কোথায় ওর শক্তি, কোথায় ওর দূর্বলতা। কিন্তু
ধীরে ধীরে যখন দ্বিতীয় পর্ব আসে
বিপক্ষের কোচ, অধিনায়ক সবাই সময় পেয়ে যায়
সেই শক্তি, দূর্বলতার ব্যাপারে খুঁটিয়ে দেখার। আশা
করবো তারপরও মুস্তাফিজুর নিজের ফর্ম ধরে
রাখবে এবং দেশের হয়ে উইকেট তুলে
নেবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত