আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা এখন কাঠমিস্ত্রি!

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা এখন কাঠমিস্ত্রি!

অবসরের পর ধারাভাষ্যকার বা ক্রিকেট কোচিংয়ের সাথে যুক্ত হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটাররা। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা অবসরোত্তর সময়ে বেছে নিয়েছেন অন্য পেশা। যেমন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার কার্টলে এমব্রজ ক্রিকেট ছেড়ে দেয়ার পর গিয়ারিস্ট হয়ে যান। শচীনের বাল্য বন্ধু সলিল আনকোলা আবার অভিনয় জগতে নাম লিখিয়েছেন।

এই তালিকাতেই নতুন সংযোজন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার জেভিয়ের ডোহার্তি। ২০১৫ সালে মেলবোর্নের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের তারকা এখন কাঠের মিস্ত্রি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ডোহার্তিকে বলতে শোনা গিয়েছে, ‘কাঠের মিস্ত্রির শিক্ষানবিশির কাজে অনেকটাই এগিয়ে গিয়েছি। বিভিন্ন বিল্ডিং সাইটসে ঘুরে পরিকল্পনা করতে হয় আমাকে। পুরো বিষয়টাই আমি উপভোগ করছি। ঘরের বাইরে বেরিয়ে নিজের হাতে কাজ করছি, নতুন নতুন জিনিস শেখার অভিজ্ঞতা হচ্ছে।’

এরপরে তিনি আরো বলেন, ‘পুরো বিষয়টাই ক্রিকেট থেকে আলাদা। ক্রিকেট ছেড়ে দেয়ার পর কী করব, তা নিয়ে সেরকম পরিকল্পনাই করা ছিল না। অবসরের পর প্রথম এক বছর হাতের সামনে যা পেয়েছি করেছি। এর মধ্যে ল্যান্ডস্কেপিং, অফিস ওয়ার্ক, ক্রিকেট সংক্রান্ত কাজ করেছি। তারপরেই কাঠের কাজ শিখতে উদ্যোগী হয়েছি।’

২৮ বছরের জন্মদিনে পা রাখার ঠিক কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে জেভিয়ের ডোহার্তির। আর জন্মদিনের ঠিক তিন দিন পর ব্যাগি গ্রিন পরে টেস্টের দুনিয়াতেও আত্মপ্রকাশ করেন। সেটা ২০১০-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিসবেন টেস্ট ছিল। সেই সিরিজ যদিও ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জেতে।

২০১১ সালে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। তবে ২০১২ সালে জাতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপ খেলেন। তিন বছর পরে ২০১৫-য় দেশের মাটিতে বিশ্বকাপে খেলেন হলুদ জার্সিতে। একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে কোনো উইকেট দখল করতে পারেননি। জাতীয় দলের হয়ে ৪ টেস্টে প্রতিনিধিত্ব করে ডোহার্তি ৭ উইকেট নিয়েছেন। ওডিআই এবং টি২০-তে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৫৫ এবং ৬০টি।

২০১৬/১৭ ঘরোয়া মরশুমের শেষে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। গত বছর রোড সেফটি সিরিজে অস্ট্রেলিয়ান লিজেন্ডস দলের হয়ে ভারতে এসেছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত