আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সিপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব

সিপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব

আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন সাকিব আল হাসান। জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলার কথা তাঁর। কিন্তু সিপিএল চলাকালীন বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা থাকায় সাকিবকে এনওসি নাও দেওয়া হতে পারে।

ক্রিকবাজের খবরে জানা গেছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খলবে বাংলাদেশ। প্রায় একই সময়ে হবে সিপিএল। তাই সাকিবকে অনুমতি নাও দিতে পারে বিসিবি।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা এখনও সাকিবের সিপিএলের এনওসি নিয়ে কিছু ভাবিনি। সময় এলে এ নিয়ে সিদ্ধান্ত নেব। তবে আমরা তাদের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে চাই।’

এদিকে সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস ও তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব। শুরুর দিকে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন বাংলাদেশি তারকা। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজের জার্সিতে খেলেন। দুদলের হয়েই অবশ্য ট্রফি জেতার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এ ছাড়া বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ারও রেকর্ড আছে সাকিব আল হাসানের।

মাঝে নিষিদ্ধ থাকায় ২০২০ সালের আসরে ছিলেন না সাকিব। এক মৌসুম বিরতি দিয়ে ফের ক্যারিবীয় লিগে দল পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত