আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

''বাংলাদেশের রহমান প্রোটিয়াদের ঝাকুনি দিয়েছে''

''বাংলাদেশের রহমান প্রোটিয়াদের ঝাকুনি দিয়েছে''

দ. আফ্রিকার গণমাধ্যমে 'হিরো' মুস্তাফিজ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলার পর থেকে দক্ষিণ আফ্রিকা জুড়ে আলোচিত হচ্ছে মুস্তাফিজের বোলিং তাণ্ডব। দেশটির একাধিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এ সাতক্ষীরা এক্সপ্রেস। অধিকাংশ পত্রিকা তরুণ এই পেসারকে 'হিরো' বলে উল্লেখ করেছে।
অভিষেক ম্যাচেই সফরকারীদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় সেশনের তৃতীয় ওভারে রীতিমতো তিনি তাণ্ডব চালান। এক ওভারের চার বলে তিনি ফেরত পাঠান হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে। দিন শেষে নিজের নামের পাশে ৪টি উইকেট যোগ করেন সাতক্ষীরা এক্সপ্রেস। তাই গণমাধ্যমগুলোতে আলোচনায় মুস্তাফিজ।
দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম স্পোর্টস টোয়েন্টিফোরে শিরোনাম করা হয়েছে, 'চট্টগ্রামে ভেঙে পড়েছে প্রোটিয়ারা'। এরপর নিউজের ভেতরে তারা মুস্তাফিজের বোলিং তাণ্ডবের চিত্র তুলে ধরে। বিশেষ করে এক ওভারের চার বলে ৩ উইকেট নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। ছবি হিসেবে তারা ব্যবহার করেছে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে যাওয়া কুইন্টন ডি ককের ছবিটি।
আইওএলে শিরোনাম করেছে, 'চট্টগ্রামে তাজা ভাব হারিয়েছে প্রোটিয়ারা'। এরপর নিউজের ইন্ট্রোতে তারা লিখেছে, 'বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান ম্যাচের প্রথম দিনে ছিলেন হোমটাউন হিরো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই বাঁহাতি।'
সংবাদমাধ্যমটির আরেকটি শিরোনাম ''বাংলাদেশের রহমান প্রোটিয়াদের ঝাকুনি দিয়েছে''
পাঁচজন বোলার নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম টেস্টে মাঠে নামে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী বোলাররাও তাদের পারফরম্যান্স করেন। আর তাতেই ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের বোলিং তোপে পড়ে প্রথম দিনেই অলআউট প্রোটিয়ারা। তাদের ঝুলিতে সংগ্রহ ২৪৮ রান।


শেয়ার করুন

পাঠকের মতামত