আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ডিপিএলের প্রথম দিনে সেরা সাকিব-তামিম-মুশফিক

ডিপিএলের প্রথম দিনে সেরা সাকিব-তামিম-মুশফিক

এবারই নব রুপে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। দুটি ম্যাচ খেলতে হয়েছে ওভার কমিয়ে। এর মধ্যেই জাতীয় দলের তিন তারকা নিজেদের চিনিয়েছেন ম্যাচ জেতানো পারফরম্যান্সে। আবার ব্যর্থ হয়েছেন অনেক তারকাই। মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক ও তরুণ মাহমুদুল হাসান জয়ের মতো অনেকেই আলো ছড়িয়েছেন আজ।

জাতীয় দলের শেষ সিরিজে ব্যর্থ হওয়া সাকিব ঢাকা লিগে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে টি-টোয়েন্টি ম্যাচে ১২৫/৬ রানে থামিয়ে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পেয়েছে সাকিবের নেতৃত্বাধীন মোহামেডান। দলের জয়ে বল হাতে ২৯ রান খরচায় ২ উইকেট শিকারের পাশাপাশি ২২ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ রান করে ম্যাচসেরা হন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে মুশফিকের ত্রাতা বনে যাওয়াতেই সিরিজ জিততে পেরেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা তিনি টেনে আনলেন ঘরোয়া লিগেও। শুরুতে অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।

তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাত্র ২২ বলে দুই চার ও ৫টি ছক্কায় ৪৬ রান করে ফেরেন তামিম। তার বিধ্বংসী ইনিংসে ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সহজ জয় পেল প্রাইম ব্যাংকের দলটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত