আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দল বাড়ছে ক্রিকেট বিশ্বকাপে

দল বাড়ছে ক্রিকেট বিশ্বকাপে

বিশ্বকাপ ক্রিকেটে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ২০২৭ সাল ও ২০৩১ সালের বিশ্বকাপ ক্রিকেটে ১০ দলের বদলে ১৪টি দল অংশ নিবে। ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে।

গতকাল মঙ্গলবার আইসিসি বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত