আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইকুয়েডরকে হারিয়ে বাছাইপর্বের শীর্ষে ব্রাজিল

ইকুয়েডরকে হারিয়ে বাছাইপর্বের শীর্ষে ব্রাজিল

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। দলীয় দুই সুপারস্টার নেইমার ও রিচার্লিসনের গোলে পাঁচ ম্যাচের প্রত্যেকটি জিতে শীর্ষস্থান মজবুত করল তিতের শিষ্যরা।

নিজেদের মাঠে জয় পেতে ম্যাচের শুরু থেকেই ঘাম ঝরাতে হয় ব্রাজিলকে। ম্যাচের ২০তম মিনিটে ৩৫ গজ দূর থেকে নেইমারের ফ্রি কিকে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি রিচার্লিসন। ফলে মেলেনি কাঙ্ক্ষিত গোলের দেখা।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল বারবোসার শট ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক আলেকসান্দার দমিনগেস। ব্রাজিলের আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে আক্রমণে যায় ইকুয়েডর। কিন্তু ব্রাজিলের রক্ষণের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা।

প্রথমার্ধের শেষদিকে গিয়ে বল জালে জড়িয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। কিন্তু অফসাইডে থাকায় পতাকা উড়িয়ে সেই গোল বাতিল করে দেন লাইন্সম্যান। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।

দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে ডি বক্সের মাথা থেকে আবার শট নেন নেইমার। এবার ঝাঁপিয়ে ঠিক মতো বল নিয়ন্ত্রণে নেন দমিনগেস। পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের চমৎকার পাস পেয়ে অনেকটা গোলরক্ষকের পাশ ঘেঁষে বুলেট গতির শট নেন রিচার্লিসন। ফেরানোর মতোই ছিল কিন্তু পারেননি দমিনগেস, বল খুঁজে নেয় জাল।

দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন নেইমার। লম্বা সময় ধরে ভিডিও এসিসট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের মূল রেফারি। নেইমারের নেয়া প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ইকুয়েডর গোলরক্ষক দমিনগেস। কিন্তু সেই শট নেয়ার আগেই তিনি গোল লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তাতেই হয় গোল। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতে বাহিনী।

এ জয়ের ফলে লাতিন আমেরিকা জোনে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছেন নেইমাররা। টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে শীর্ষে থাকা ব্রাজিলের সংগ্রহ ১৫ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ইকুয়েডর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত