আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আইসিসির হল অব ফেমে জায়গা পাচ্ছেন যাঁরা

আইসিসির হল অব ফেমে জায়গা পাচ্ছেন যাঁরা

পাঁচটি আলাদা প্রজন্মের দুজন করে ১০ জন কিংবদন্তি ক্রিকেটার আইসিসির হল অব ফেমে জায়গা পাচ্ছেন।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাঁদের এই বিশেষ সম্মান জানাবে আইসিসি।

আগামীকাল রোববার আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়াদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় ফেসবুক, ইউটিউব, আইসিসি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন অ্যালান উইলকিনস।

পাঁচটি প্রজন্ম থেকে ছয় জন করে ক্রিকেটারকে বেছে নেবে আইসিসির হল অব ফেম নমিনেশন কমিটি। পরে হল অব ফেম ভোটিং অ্যাকাডেমির অনলাইন ভোটে ১০ জন ক্রিকেটারকে বেছে নেবে। ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন আইসিসির হল অব ফেমার, আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসেসিয়েশনের প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও আইসিসির সিনিয়র কর্তারা।

পাঁচটি আলাদা প্রজন্মের ১০ জন ক্রিকেটারকে যেভবে হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হবে। সেটি হলো, শুরুর দিকের ক্রিকেট যুগ (১৯১৮ সালের আগ পর্যন্ত), বিশ্বযুদ্ধের মাঝের যুগ (১৯১৮-১৯৪৫), বিশ্বযুদ্ধের পরের যুগ (১৯৪৬-১৯৭০), ওয়ানডে যুগ (১৯৭১-১৯৯৫), আধুনিক ক্রিকেট যুগ (১৯৯৬-২০১৬)।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখা ১০ জন কিংবদন্তি যোগ দেবেন আইসিসির ৯৩ জন হল অব ফেমারদের সঙ্গে। ফলে হল অব ফেমারদের সংখ্যা সেঞ্চুরিতে পা দিবে। নতুনভাবে ১০ জন অর্ন্তভুক্ত হলে, সেটি ১০৩ জনে গিয়ে দাঁড়াবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত