আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোকে ছাড়িয়ে ম্যারাডোনার কাছাকাছি মেসি

রোনালদোকে ছাড়িয়ে ম্যারাডোনার কাছাকাছি মেসি

সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাটা সর্বত্র। মাঠ এবং মাঠের বাইরে, প্রতিম্যাচের পারফরম্যান্স নিয়ে দু’জনের তুলনা হয়, আলোচনা-সমালোচনা হয়। তেমনই এক হিসাবে আরো একবার রোনালদোকে পেছনে ফেললেন মেসি।

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় ব্যস্ত লিও। অন্যদিকে নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরোতে লড়ছেন ক্রিস্টিয়ানো। পৃথিবীর দুই কোণে দুই মহাদেশে দু’জন লড়লেও আলোচনায় ঠিকই চলে আসেন তারা। এই যেমন, চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত এক ফ্রি কিক গোলের পর ফুটবল দুনিয়া আবারো খুলে বসে হিসাবের খেরোখাতা।


ক্লাব আর জাতীয় দলের জার্সি গায়ে এতদিন সমান ৫৬টি করে ফ্রিকিক গোল ছিল মেসি এবং রোনালদোর। এবার তাকে পেছনে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। চিলির বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে করা তার ফ্রি কিক গোলটি ক্যারিয়ারের ৫৭তম ফ্রি কিক গোল।


এই গোলের মাধ্যমে স্বদেশি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আরো কাছাকাছি চলে আসলেন মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ক্যারিয়ারের ফ্রি কিক গোল ৬২টি। তাকে ছুঁতে মেসির প্রয়োজন আর কেবল ৫টি ফ্রিকিক গোল।


যদিও সর্বকালের সেরা ফ্রি কিক গোলদাতা থেকে এখনও বেশ দূরে আর্জেন্টাইন অধিনায়ক। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ফ্রি কিক গোলের মালিক ব্রাজিলিয়ান তারকা জুনিনহো। তার গোলের সংখ্যা ৭৭টি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত