আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

একইদিন মাঠে নামছে আর্জেন্টিনা ও পর্তুগাল

একইদিন মাঠে নামছে আর্জেন্টিনা ও পর্তুগাল

ফুটবলপ্রেমীদের জন্য শনিবার দিনটা হবে অন্যরকম এক আনন্দের দিন। একইদিনে আলাদা দুটি ম্যাচে খেলতে নামবেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল।


শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপা আমেরিকার ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি মেসিদের টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ হলেও, উরুগুয়ের প্রথম ম্যাচ এটি। এর ১২ ঘণ্টা পর রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

একই দিনে বিশ্বের দুই তারকার দলের খেলা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

মেসিদের প্রতিপক্ষ লুই সুয়ারেসের দল উরুগুয়ে বরাবরই আর্জেন্টিনার কাছে কঠিন প্রতিপক্ষ। প্রায় পাঁচ বছর আগে শেষবার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্টিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে উঠেছে। প্রতিযোগিতায় এটাই প্রথম ম্যাচ উরুগুয়ের।

নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল স্কালোনির জন্য সুখবর, চোট থেকে সেরে উঠেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস খেলছেন না ম্যাচে। তার জায়গায় ম্যাচ শুরু করতে পারেন গিদো রদ্রিগেস।

এছাড়া প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারা নিকোলাস গনসালেসের জায়গায় আক্রমণভাগে দেখা যেতে পারে অভিজ্ঞ আনহেল দি মারিয়াকে। লিওনেল মেসির স্ট্রাইক পার্টনার হিসেবে ম্যাচ শুরু করতে পারেন ইন্টার মিলানের তারকা লাউতারো মার্তিনেস।

জাতীয় দলের জার্সি গায়ে ওপেন প্লে-থেকে প্রায় দেড় বছর গোল নেই মেসির। উরুগুয়ের বিপক্ষে সেই বৃত্ত ভাঙ্গার চেষ্টা করবেন মেসি।

রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির বিরুদ্ধে খেলায় অনেকটা আত্মবিশ্বাস নিয়ে নামবে পর্তুগাল। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করে রেকর্ড করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবারের খেলায় পর্তুগালের তারকা নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী।

অন্যদিকে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি। পর্তুগালের বিরুদ্ধে হেরে গেলে ইউরো কাপের শেষ ১৬-তে ওঠা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য জয়ের বিকল্প নেই জার্মানির জন্য। জয় পেতে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা থাকবে তাদের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত