আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

হারারেতে ইতিহাস লিখলেন রিয়াদ-তাসকিন

হারারেতে ইতিহাস লিখলেন রিয়াদ-তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ২য় দিনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বাংলাদেশ। যার পুরো কৃতিত্বটা মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের। দু’জন মিলে ভেঙে দিয়েছেন প্রায় ৯ বছরের পুরনো রেকর্ড।

৯ম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটা এখন রিয়াদ-তাসকিনের দখলে। এর আগের রেকর্ডেরও স্বাক্ষী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেবারও তার সঙ্গী ছিলেন একজন পেসার। তিনি আবুল হাসান। অভিষেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে যিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।

২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে ৯ম উইকেটে ১৮৪ রানের জুটি গড়েছিলেন রিয়াদ-আবুল হাসান। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এবার সেটিও ছাড়িয়ে গেছেন রিয়াদ-তাসকিন। দু’জনে মিলে এবার গড়লেন ১৯১ রানের পার্টনারশিপ।

আবুল হাসান সেবার সেঞ্চুরি করেছিলেন। তবে এবার পারেননি তাসকিন। আউট হয়ে গেছেন ৭৫ রান করে। এরইমধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ৫০ তম ম্যাচ খেলতে নেমে হাঁকিয়েছেন ৫ম সেঞ্চুরি। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

রিয়াদ-তাসকিনের গড়া ১৯১ রানের জুটি দেশের হয়ে সর্বোচ্চ আর বিশ্বক্রিকেটে ২য় সর্বোচ্চ। আর মাত্র ৫ রান করলেই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের জুটিটা গড়তে পারতেন এই দু’জন। টেস্টে ৯ম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার আর সিমকক্সের দখলে। তারা গড়েছিলেন ১৯৫ রানের জুটি। দুই যুগ আগের সেই রেকর্ডটা অল্পের জন্য ভাঙা হলো না রিয়াদ-তাসকিনের।

তবে আরেকটি রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের এই ২ ব্যাটসম্যান। হারারেতে ৯ম উইকেটে এর আগে সর্বোচ্চ জুটিটা ছিল পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও মুশতাক আহমেদের দখলে। সেবার দু’জনে মিলে গড়েছিলেন ১৪৭ রানের জুটি। তাদেরকে ছাড়িয়ে নতুন রেকর্ড লিখলেন রিয়াদ-তাসকিন জুটি।

কেবল তাই নয়, দু’জন মিলে বাংলাদেশকে এনে দিয়েছেন হারারেতে সর্বোচ্চ রানের সংগ্রহ। এর আগে হারারেতে ১ম ইনিংসে কখনো ৪০০ রান করতে পারে নি টাইগাররা। এবার সেটি ৫০০’র সম্ভাবনা দেখাচ্ছিলো এই দু’জনের হাত ধরে। যদিও তাসকিন আউট হওয়ার সেটি এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত