আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

বাংলাদেশ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ফুটবলপাগল এ জাতি দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে দুই ভাগে ভাগ হয়ে পড়ে।

যুক্তিতর্ক থেকে তা কদর্য হাতাহাতি এমনকি প্রাণহানির পর্যায়েও গড়ায়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে এবার তেমন এক সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

সংবাদ সংস্থা এএফপি এই ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

এএফপির সংবাদে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম তাঁদের জানিয়েছেন, ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে।

তাদের সাথে যোগ দেন আরও কিছু ভক্ত। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এমরানুল ইসলাম এএফপিকে বলেন, ‘আমরা গ্রামবাসীকে বলেছি তাঁরা বড় পর্দায় এ ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীকে জমায়েত হয়ে খেলা দেখতে নিষেধ করা হয়েছে।’

করোনা মহামারীর মধ্যে একাধিক লোকের জমায়েত হয়ে খেলা দেখায় সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এ ছাড়া তর্ক-বিতর্কের জের হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তো থাকেই।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে কিংবা বিশ্বকাপে লাখো মানুষ পছন্দের দলের পতাকা ওড়ায়, রাস্তায় শোভাযাত্রাও বের করে।

গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ১২ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যায়। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে।

আর্জেন্টিনার একমাত্র ইংরেজি ভাষার সংবাদমাধ্যম ‘বুয়েনস এইরেস টাইমস’ এই সংবাদ তাদের অনলাইনের ক্রীড়া বিভাগে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর অনলাইন মাধ্যমেও এ খবর প্রকাশ করা হয়। মিসরের সংবাদমাধ্যম ‘আল-আরহাম’-এর অনলাইন সংস্করণেও এ খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসেও খবরটি প্রকাশ করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

শেয়ার করুন

পাঠকের মতামত