আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বিদেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড টেস্ট জয়

বিদেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড টেস্ট জয়

দেশের বাইরে সর্বোচ্চ রানের ব্যবধানে হারারে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয় এটি। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৫৬ রানে।

হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসের সাথে লিটন দাসের ৯৫, তাসকিন আহমেদের ৭৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের ইনিংসে ভর করে ৪৬৮ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে অলআউট হয় ২৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেটে ২৮৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে শতক হাঁকান সাদমান ইসলাম (১১৫*) ও নাজমুল হোসেন শান্ত (১১৭)। এতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭।

জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে সফকারিরা। এ জয় পেতে জিম্বাবুয়ের ইতিহাস গড়তে হতো। কিন্তু স্বাগতিকরা শেষ দিন ভালো লড়াই করলেও পরাজয় এড়াতে পারেনি।

যদিও দ্বিতীয় সেশনে ডোনাল্ড টিরিপানো ও ব্লেসিং মুজারাবানির গড়া প্রতিরোধ ধৈর্যের পরীক্ষা নিয়েছে বাংলাদেশের। প্রথম সেশনের পারফরম্যান্সে দুইশর নিচে জিম্বাবুয়েকে অলআউটের সম্ভাবনা জাগিয়েও টাইগারদের লড়তে হয়েছে দ্বিতীয় সেশনের ‘অতিরিক্ত সময়’ পর্যন্ত। টিরিপানো ১৪৪ বলে ৫২ রান করে ফেরেন সাজঘরে। ৫১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মুজারাবানি। ম্যাচ শেষ হওয়ার আগে তাসকিনের সাথে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ দৃশ্যমান হয়েছে বারবার।

রানের হিসেবে ২২০ রানের এই জয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম। রানের হিসেবে সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই। রিয়াদের কাব্যিক ইনিংস ছাড়াও বল হাতে জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে মিরাজ পেয়েছিলেন পাঁচ উইকেট, সাকিব চারটি। দ্বিতীয় ইনিংসে চারটি করে পেয়েছেন তাসকিন ও মিরাজ। এবাদত ও সাকিব পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার)

রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০

মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার)

কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১

মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪

বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার)

শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩;

এনগারাভা ১/৩৬

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার)

টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬,

মিরাজ ৬৬/৪, তাসকিন ৮২/৪

ফল : বাংলাদেশ ২২০ রানে জয়ী।

শেয়ার করুন

পাঠকের মতামত