আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রিয়াদের অবসর নিয়ে যা বললেন তামিম

রিয়াদের অবসর নিয়ে যা বললেন তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলাকালীন হুট করেই উত্তপ্ত বাংলাদেশের ড্রেসিংরুম। হারারে থেকে সেই উত্তাপ টের পাওয়া গেছে ঢাকায় বসেও। টেস্টের মাঝপথেই মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়ে দেন, এই টেস্টের পর আর খেলছেন না তিনি। এই টেস্টের দলেও ছিলেন না তিনি। তবে তামিম-মুশফিকের ইনজুরির কারণে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে জানা যায়, সফরসঙ্গী হচ্ছেন রিয়াদও। একমাত্র টেস্টে খেলানোও হয় তাকে। দলের বিপদের মুহূর্তে হাল ধরে অপরাজিত ১৫০ রানের একটি ইনিংস খেলেন তিনি।

তবে বারবার টেস্ট দলে অবহেলিত হওয়ার পর এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন টাইগার ক্রিকেটের পঞ্চপান্ডবের অন্যতম এই সদস্য।

টেস্ট শেষ হওয়ার পর শুরু হচ্ছে সীমিত সংস্করণের ক্রিকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। রিয়াদের অবসর ঘোষণার পর দলে এর ব্যাপক প্রভাব পড়ে। দেশে বসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেন, এমনটা তিনি কল্পনাও করতে পারেন নি। দলের ক্রিকেটাররাও এ ঘটনায় অনেকটাই চুপ থেকেছেন। তার প্রভাব ড্রেসিংরুমে এখনো আছে কিনা কিংবা ক্রিকেটাররা সেটিকে কিভাবে দেখছেন, এ নিয়ে প্রশ্ন করা হয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। তবে তামিম জানালেন, রিয়াদের অবসরের রেশ কাটিয়ে উঠেছে টিম।

ম্যাচের আগে ভার্চুয়ালি গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার কাছে মোটেও এমন মনে হয়নি। এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটাকে সম্মান জানাতে হবে। এখানে হ্যাংওভার বা হতাশ হওয়ার কোনোকিছু নেই। আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। রিয়াদ ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সাথে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা একফোঁটা চিন্তিত না। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে।’

টেস্ট শেষে বাংলাদেশ দল ২দিন প্র্যাকটিস করলেও, ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। দলের একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেন নি তিনি। এর কারণ কি? এমন প্রশ্নের জবাবে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘না না ভাই কোনো কারণ নেই। টেস্টে পাঁচটা দিন খুব কষ্ট করতে হয়েছে। এজন্য টেস্ট ম্যাচের পরের দিন কেউ প্র্যাকটিসে যায় না। যদি না টেস্ট ম্যাচটা কারও খুব খারাপ যায়। প্র্যাকটিস ম্যাচের সময় উনি বিশ্রাম নিতে চেয়েছেন বা আলাদাভাবে বিশেষ কোনো কাজ করতে চান। কাল (বুধবার) অনেক লম্বা সময় নেটে প্র্যাকটিসও করেছেন। এটা তাই উনার ব্যক্তিগত ইচ্ছা ছিল। তবে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে।’

কাল শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচ।

শেয়ার করুন

পাঠকের মতামত