আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লিটন-সাকিবে বাংলাদেশের বিশাল জয়

লিটন-সাকিবে বাংলাদেশের বিশাল জয়

ব্যাট হাতে লিটন দাস। বল হাতে সাকিব আল হাসান। আর দু’জনের হাত ধরে বাংলাদেশের বিশাল জয়।

হারারেতে সিরিজের ১ম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। জয় পেয়েছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে। শুরুতে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন সাকিব। ফলে মাশরাফিকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী এখন এই অলরাউন্ডার। এ জয়ে সিরিজে ১-০তে লিড নিলো টাইগাররা।

হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই আউট হয়ে যান দলীয় অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯তম বারের মতো ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানও তামিম।

ব্যাট হাতে আরো একবার ব্যর্থ সাকিব আল হাসান। দলীয় ৩২ রানে আউট হয়ে যান তিনি। তার সংগ্রহ ১৯ রান।

সমান ১৯ রান করে আউট হয়ে যান মিঠুন আলীও। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক সৈকত। দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফররতরা।

সেখান থেকে হাল ধরেন লিটন দাস। সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। ৩৩ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

একপ্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি তিনিও। ১০২ রান করে সাজঘরের পথ ধরেন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি মিরাজ। দুই তরুণের ৫৮ রানের জুটিতে টাইগারদের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। তবে পরপর ২ বলে আউট হয়ে যান দু’জনই। ২৪ বলে ২৬ রান করেন মিরাজ। আর ৩৫ বলে ৪৫ রান করে আউট হন আফিফ।

পরের বলেই আউট হয়ে যান তাসকিনও। তবে রানআউট হওয়ায় হ্যাটট্রিক হলো না জিম্বাবুইয়ান পেসার জংউইর। শেষ ওভারে সাইফুদ্দিনের ব্যাটে চড়ে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৪ রানে অভিষিক্ত ওপেনার মারুমানিকে হারায় তারা। সাইফউদ্দিন তুলে নেন ১ম উইকেট।

স্বাগতিকদের ২য় উইকেটটি তুলে নেন তাসকিন আহমেদ। আর ৩য় উইকেটটি নেন আরেক পেসার শরীফুল ইসলাম।

এরপর বাকি সবকটি উইকেটই তুলে নেন সাকিব আল হাসান। মাঝে জংউই হন রানআউট। আর পেশিতে টান পড়ায় ব্যাট করতে নামেননি মারুমা।

ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো ৫ উইকেট তুলে নেন সাকিব। রান খরচ করেন ৩০। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৫/২৯।

দলের বিপদে হাল ধরে সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস

শেয়ার করুন

পাঠকের মতামত