আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিরিজ জয়ের মিশন আজ

সিরিজ জয়ের মিশন আজ

বিরুদ্ধ কন্ডিশনের কারণেই কিছুটা ভয়ের চাঁদর জড়িয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের মনে। আবার এটাকে সতর্কতা বললেও ভুল হবে না। দুই দলের শক্তিমত্তায় আছে বিস্তর-ব্যবধান। মাঠের ক্রিকেটে গত কয়েক বছরে তা বহুবার প্রমাণ হয়েছে। টেস্টের পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে।

জয়ের ছন্দে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এবার মিশন, সিরিজ জয় নিশ্চিত করার। আজই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে ২৮তম সিরিজ জিতবে টাইগাররা। দেশের বাইরে হবে ষষ্ঠ সিরিজ জয়। এমন অর্জনের হাতছানি দেওয়া ম্যাচে লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা নেই। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলতে পারবেন গোড়ালির ইনজুরিতে ভোগা মুস্তাফিজুর রহমান।

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ দলের গতকাল অনুশীলন ছিল না, বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে লিটনের সেঞ্চুরিতেই ১৫৫ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। কুঁচকিতে টান, বাহুতে ব্যথা থাকায় সেঞ্চুরির পর ফিল্ডিং করেননি লিটন। কিপিং করেছিলেন নুরুল হাসান সোহান।

প্রস্তুতি ম্যাচে ৫ বল করার পর মুস্তাফিজের গোড়ালিতে টান পড়েছিল। প্রথম ম্যাচে খেলা হয়নি তার। আজ খেলতে পারবেন কি না, সেটাও ঠিক হবে ফিটনেস টেস্টের পর। লিটন-মুস্তাফিজের ইনজুরি নিয়ে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল গতকাল বলেছেন, ‘লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকালের (আজ) জন্য অ্যাভেইলেভল। মুস্তাফিজেরটা এখনো ফিফটি ফিফটি। এছাড়া সবাই ফিট।’

আজকের ম্যাচে ব্যাটিংয়ে আরও উন্নতি চান তামিম। বিশেষ করে টপ-অর্ডারে। প্রথম ম্যাচে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। সাকিব, তামিম, মিঠুনরা দলের ভরসা হতে পারেননি। লিটনের সেঞ্চুরিতে বিপদ কাটে টাইগারদের। গতকাল বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যাওয়া আদর্শ না। টপ-অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে, পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। এছাড়া আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।’

শেয়ার করুন

পাঠকের মতামত