আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়ের সাফল্য

এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়ের সাফল্য

লক্ষ্য খুব একটা বড় নয়। জিততে হলে চাই ২৪১ রান। এই রান তাড়ায় সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিছুক্ষণ পর তামিম সাজঘরে ফিরলে সে ধারাবাহিকতায় বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে মনে হয়েছিল হারতে পারে লাল-সবুজের দল। এই বিপর্যয় থেকে অনেকটা একা দলকে এগিয়ে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সাকিব আল হাসান।

আজ রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে তিন উইকেটে। সাকিব আল হাসানের চমৎকার ব্যাটিং দৃঢ়তায় দীর্ঘদিন পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের সাফল্য পায় বাংলাদেশ।

প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে শেষ সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল।

এদিন বাংলাদেশের জয়ে জয়ে মূল অবদান রেখেছেন সাকিব। মাঝখানে বেশ কয়েকটি ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই কড়া সমালোচনা শুনতে হয় তাঁকে। এবার ব্যাট হাতে এর জবাব দিয়েছেন দারুণ একটি ইনিংস খেলে। ১০৯ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তাঁর ইনিংসে আটটি চারের মার ছিল।    

অবশ্য এদিন সাকিব ছাড়া অন্যরা একরকম ব্যর্থ হয়েছেন। তামিম আউট হয়েছেন ৩৪ বলে ২০ রান করে। আর লিটন ৩৩ বলে ২১ ও মিঠুন ৩ বলে ২ রান করে আউট হন। সৈকত আউট হয়েছেন ৯ বলে মাত্র ৫ রান করে।

মাহমুদউল্লাহ ৩৫ বলে ২৬ ও সাইফউদ্দিন ৩৪ বলে ২৮ রান করে সাকিবকে কিছুটা সহায়তা দিয়ে দলের জয়ে অবদান রাখেন।  

এর আগে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৬ রান এসেছে ওয়েসলি মাধেভেরে ব্যাট থেকে। এছাড়া অবদান রেখেছেন ব্রেন্ডন টেলর (৪৬), ডিয়ন মায়ার্স (৩৪), সিকান্দার রাজা (৩০) ও রেগিস চাকাভা (২৬)।

মুস্তাফিজুর রহমানের চোটে এই ম্যাচেও সুযোগ পাওয়া শরিফুল ইসলাম ৪ উইকেট নেন ৪৬ রানে। আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া সাকিব ২ উইকেট নেন ৪২ রানে। দারুণ বোলিংয়ে ৩৮ রানে তাসকিন আহমেদের শিকার একটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারায় লাল-সবুজের দল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ৫০ ওভারে ২৪০/৯ (কামুনহুকামউই ১, মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, সৈকত ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)।

বাংলাদেশ : ৪৯.১ ওভারে ২৪২/৭ (তামিম ২০, লিটন ২১, সাকিব ৯৬*, মিঠুন ২, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ২৬, মিরাজ ৬, আফিফ ১৫, সাইফ ২৮*; মুজারাবানি ৯.১-১-৩১-১, চাতারা ৭-১-৫২-০, জঙ্গুয়ে ৮-০-৪৬-২, এনগারাভা ৯-১-৩৩-১, মাধেভেরে ১০-০-৩৯-১, রাজা ৬-০-৩৩-১)।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত