আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

তামিম-সোহানের ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’

তামিম-সোহানের ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’

ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। আফ্রিকার দেশটিকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৯৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে, ৫ উইকেট ও ১২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আগের ২ ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও, এদিন শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি। এরপর সাকিব আল হাসানের সঙ্গেও গড়েন ৫৯ রানের পার্টনারশিপ।

এই দু’জন বিদায় নিলেও সাবলীলভঙ্গিতে ব্যাট চালিয়ে যেতে থাকেন তামিম। ঝোড়ো গতিতে খেলে ৮৭ বলে তুলে নেন সেঞ্চুরি। এরমধ্যে হাঁকান ৭টি চার ও ৩টি বিশাল ছক্কা।

ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের ১৪তম সেঞ্চুরি। আর জিম্বাবুয়ের বিপক্ষে ৪র্থ। তবে ১১২ রান করে আউট হন তামিম। টিরিপানোর পরের বলেই আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদও।

২ বলে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। দু’জনে গড়েন ৬৪ রানের জুটি। মিঠুন বিদায় নেন ৩০ রান করে।

তবে দীর্ঘ সাড়ে ৪ বছর পর দলে জায়গা পাওয়া নুরুল হাসান সোহান অটল ছিলেন। দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গী ছিলেন আফিফ হোসেন ধ্রুব। সোহান অপরাজিত থাকেন ৪৫ রানে। আর আফিফের সংগ্রহ ২৬ রান।

এর আগে ব্যাটসম্যানদের দাপটে সিরিজের শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্বোধনী জুটিতে ৩৬ রান পায় তারা। ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ওপেনার মারুমানিকে ফেরান ব্যক্তিগত ৮ রানে।

২য় উইকেটে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা চাকাভার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এ জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর বল হাতে নিয়ে জিম্বাবুইয়ান অধিনায়ককে ফেরান তিনি।

৩য় উইকেট জুটিতে ৭১ রান পায় স্বাগতিকরা। এবারও ব্রেক থ্রু এনে দেন রিয়াদ। মেয়ার্সকে তিনি ফেরান ৩৪ রানে। আগের ম্যাচে ফিফটি হাঁকানো মাধভেরেকে ফেরান মুস্তাফিজ।

দারুণ খেলতে থাকা চাকাভা তুলে নেন ক্যারিয়ারের ৩য় ফিফটি। এগোচ্ছিলেন ১ম সেঞ্চুরির দিকে। কিন্তু তাসকিনের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ৮৪ রানে মাঠ ছাড়তে হয় তাকে। এটি তার ক্যারিয়ার সর্বোচ্চ সংগ্রহ।

সিকান্দার রাজা আর রায়ান বার্লের জুটিতে ৬ষ্ঠ উইকেটে ১১২ রান পায় জিম্বাবুয়ে। মূলত এই জুটিটাই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয় স্বাগতিকদেরকে। ঝোড়োগতিতে ব্যাট চালিয়ে দু’জনই তুলে নেন ফিফটি। ৫৭ রান করা রাজাকে ফেরান মুস্তাফিজ।

পুরো ম্যাচে হতাশ করা সাইফউদ্দিন এক ওভারে ৩ উইকেট তুলে নেন। ১৪ রানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩টি করে উইকেট তুলে নেন মুস্তাফিজ ও সাইফউদ্দিন।

শেষপর্যন্ত ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে ওয়ানডে সুপার লিগের এই সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট পেল টাইগাররা।

শেয়ার করুন

পাঠকের মতামত