আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জিম্বাবুয়েতে সাকিব-তামিমদের ভিন্ন রকম ঈদ

জিম্বাবুয়েতে সাকিব-তামিমদের ভিন্ন রকম ঈদ

ঢাকা থেকে সাত হাজার সাড়ে নয়শ’ কিলোমিটারর দূরে অবস্থান করছে বাংলাদেশ দল। দেশবাসী যখন পরিবার পরিজন নিয়ে যার যার ঘরে ঈদ উদযাপনে মেতেছে ঠিক এমন সময় টাইগাররা জিম্বাবুয়েতে প্রথম টি-টোয়েন্টি কীভাবে জেতা যায় সেটার ছক কষছে। তার আগে ঈদের নামাজ আদায় করেছে জাতীয় দলের ক্রিকেটাররা।

দিনের পর দিন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট এবং তার পাশাপাশি সুরক্ষা বলয়ের বিধিনিষেধ, এসব কারণে পরিবার থেকে টানা দূরে থাকা ব্যপারটা মোটেই সহজ নয়। বিশেষ করে ঈদে দূরে থাকা আরও বেশিই কঠিন।

সুদূর জিম্বাবুয়ে থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। তার আগে জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবার হোয়াইওয়াশ করে টাইগারভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সাকিব, তামিমরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। সিরিজ জয়ের ট্রফি হাতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ঈদের নামাজ শেষে আরেকটি পোস্টে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

তামিম লিখেছেন, ‘বাড়ি থেকে দূরে দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। আপনার যা কিছু আছে তা নিয়েই আল্লাহর নেয়ামতকে স্বীকার করুন। আপনার প্রার্থনা এবং ত্যাগ কখনই ফিরিয়ে দেয়া হবে না।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন সাকিব আল হাসান।

সাকিব পোস্টে লিখেছেন, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত