আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ভারতকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

সিরিজ জয়ের জন্য যা করার বোলিংয়েই করে রেখেছিল শ্রীলঙ্কা। জন্মদিনে বল হাতে শ্রীলঙ্কার হয়ে বড় চমক দেখান ভানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। তাঁর রেকর্ডময় দিনে জয় পেতে অসুবিধা হয়নি স্বাগতিকদের। ভারতকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা।

গতকাল বৃহস্পতিবার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। ভারতের বিপক্ষে এটাই লঙ্কানদের প্রথম টি-টোয়েন্টিতে সিরিজ জয়।

এদিন আগে ব্যাট করে লঙ্কান বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যাটিং। আগে ব্যাট করে মাত্র ৮১ রানে থেমে যায় সফরকারীরা। এর মধ্যে সর্বোচ্চ ২৩ রান এসেছে কেবল কুলদিপ যাদবের ব্যাট থেকে। বাকিরা সবাই একে একে ফিরে গেছেন সাজঘরে। কুলদিপ ছাড়া ভারতের আট ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুজন পেরোতে পেরেছেন ১০-এর ঘর। বাকিদের স্কোর যথাক্রমে ০, ৯, ০, ৬, ৫, ০, ৫ এবং ৩।

বল হাতে দারুণ করেছেন হাসারাঙ্গা। উইকেটের সহায়তা পেয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলারের সেরা বোলিং। এরপর ব্যাট হাতে ৯ বলে ১৪ রান করে তিনিই হয়েছেন ম্যাচ সেরা। এ ছাড়াও জিতেছেন সিরিজে সেরার পুরস্কার।

ভারতের দেওয়া ৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভার সময় নিয়েছে শ্রীলঙ্কা। ৩৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ২০১৯ সালের পর টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। আর টানা আট সিরিজ অপরাজিত থাকার পর হারল ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ৮১/৮ (রুতুরাজ ১৪, ধাওয়ান ০, পাডিক্কাল ৯, স্যামসন ০, নিতিশ ৬, ভুবনেশ্বর ১৬, কুলদিপ ২৩*, চাহার ৫, বরুণ ০, সাকারিয়া ৫*; চামিরা ৪-০-১৬-১, চামিকা ২-০-১২-০, রমেশ ২-০-১৩-১, হাসারাঙ্গা ৪-০-৯-৪, আকিলা ৪-০-১১-০, শানাকা ৪-০-২০-২)।

শ্রীলঙ্কা: ১৪.৩ ওভারে ৮২/৩ (আভিশকা ১২, মিনোদ ১৮, সামারাবিক্রমা ৬, ধনাঞ্জয়া ২৩*, হাসারাঙ্গা ১৪*; ভুবনেশ্বর ২-০-৯-০, বরুণ ৩.৩-০-১৫-০, ওয়ারিয়র ৩-০-২৩-০, চাহার ৪-০-১৫-৩, কুলদিপ ২-০-১৬-০)।

ফল : শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

ম্যান অব দ্য ম্যাচ : ভানিন্দু হাসারাঙ্গা।

ম্যান অব দ্য সিরিজ : ভানিন্দু হাসারাঙ্গা।

শেয়ার করুন

পাঠকের মতামত