আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ২১ স্বর্ণ

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ২১ স্বর্ণ

আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় অব্যাহত রেখেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। গতকাল আরো তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। গেমসে অ্যাথলেটিক্সের মহিলাদের লং জাম্পে তিনটি পদকই জয় করেন লাল-সবুজ অ্যাথলেটরা। স্বর্ণালী আক্তার সুইটি স্বর্ণ, চৈতী আক্তার রুপা ও কানিজ ফাতেমা ব্রোঞ্জপদক জেতেন। ব্যাডমিন্টনের দ্বৈতে বাংলাদেশের মোহাম্মদ আবদুল কাদের স্মরণ ও রেজওয়ানুল হক স্বর্ণপদক জেতেন। এছাড়া একুয়াটিক সুইমিংয়ের ২৫ মিটার ফ্রিস্টাইলে মাহমুদা আক্তার ব্রোঞ্জ পদক জয় করেন। এই গেমসে আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাটলার স্মরণ। ব্যাডমিন্টনে সিঙ্গেল ও ডাবলস ইভেন্টে তিনি মোট ৭টি স্বর্ণপদক জয় করেছেন। যার মধ্যে সিঙ্গেলসে ৪টি এবং ডাবলসে ৩টি। স্মরণের পার্টনার ছিলেন রেজওয়ানুল হক। সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে তিনি জেতেন পাঁচ স্বর্ণ। লাল-সবুজদের হয়ে পাঁচ স্বর্ণপদক জেতেন সুলতানা জাকিয়াও। বচ্চি ইভেন্টের সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে তিনি জয় করেন পদকগুলো। আর টেবিল টেনিসের সিঙ্গেলসে দেশকে চার স্বর্ণ উপহার দেন উর্মি সাদিয়া। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছে ২১টি স্বর্ণ, ৭ রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক।

শেয়ার করুন

পাঠকের মতামত