আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কাশ্মীর লিগকে স্বীকৃতি না দিতে আইসিসিকে চিঠি দিলো ভারত

কাশ্মীর লিগকে স্বীকৃতি না দিতে আইসিসিকে চিঠি দিলো ভারত

কাশ্মীরে আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট লিগ নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। তবে এই লিগ নিয়ে এবারো কড়া অবস্থান নিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। কাশ্মীর ক্রিকেট লিগকে স্বীকৃতি না দিতে এবার আইসিসিকে চিঠি দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চিঠিতে বলা হয় কোনোভাবেই যেন কাশ্মীর প্রিমিয়ার লিগকে (কেপিএল) স্বীকৃতি না দেয়া হয়।

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিবাদ দীর্ঘ দিনের। বিষয়টি নিয়ে বরাবরই সোচ্চার হয়েছে নয়াদিল্লি। অঞ্চলটিতে নির্বাচন আয়োজনের পর এবার সেখানে ক্রিকেট লিগেরও আয়োজন করতে চলেছে পাকিস্তান। আর সেকারণেই বিষয়টিকে ভালোভাবে নেয়নি বিসিসিআই। পাকিস্তান সুপার লিগ আয়োজন করা নিয়ে কোনো আপত্তি না থাকলেও জাতীয় সুরক্ষার খাতিরে কাশ্মীর প্রিমিয়ার লিগকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না বিসিসিআই। ইতোমধ্যে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডকে মৌখিকভাবে সেকথাও জানিয়ে দিয়েছেন সৌরভরা। শুধু তাই নয়, এই লিগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ভারতে ক্রিকেট সম্পর্কিত সমস্ত কার্যকলাপে নিষিদ্ধ করা হবে। সেই কথাও স্পষ্ট করে দেয়া হয়। আর এবার এ ব্যাপারে সরাসরি আইসিসিকে চিঠি দিলো ভারতীয় বোর্ড।

একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বলা হয়েছে, কাশ্মীর নিয়ে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিবাদ রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। তাই ওই অঞ্চলে আয়োজিত এই ক্রিকেট লিগকে যেন কোনোভাবেই স্বীকৃতি দেয়া না হয়। এদিকে এই লিগ আয়োজনে বাধা দেয়ার অভিযোগ তুলে বিসিসিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কাশ্মীরে আয়োজিত ক্রিকেট লিগে না খেলার জন্য তার উপর চাপ সৃষ্টি করছে বিসিসিআই। এমনকি ভারতে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এর আগে টুইটে এমনই অভিযোগ তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। শুধু গিবস নন, আরেক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের রশিদ লতিফও একই অভিযোগ করেছেন। আর এই নিয়েই উত্তাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনা প্রবাহের মধ্যেই এবার আইসিসিকে চিঠি বিসিসিআইয়ের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত